নিরাপদ অভিবাসন বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ কর্মশালা ও চেক বিতরণ

Date:

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম ‘প্রত্যাশা-২’ প্রকল্প।

ব্র্যাকের জেলা সমন্বয়কারী নুরুজ্জামান’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান। তিনি কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক চট্টগ্রাম বিভাগের রিজিওনাল কো-অর্ডিনেটর মো. ইমাম উদ্দিন। তিনি বিদেশফেরত অভিবাসীদের টেকসই পুনরেকত্রীকরণ এবং নিরাপদ অভিবাসন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। এ সময় তিনি ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে বাস্তবায়িত ‘ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্র্যান্টস (প্রত্যাশা-২)’ প্রকল্পের আওতায় জেলায় গৃহীত বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. বেলাল হোসেন এবং কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) বিমল কর্মকার।
এ ছাড়া কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা, মহিলা বিষয়ক অধিদপ্তর প্রতিনিধি,যুব উন্নয়ন অধিদপ্তরের প্রতিনিধি, সমবায় কর্মকর্তা, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা, প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক, ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা সমন্বয়ক, সাংবাদিক, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, যুবসংগঠনের প্রতিনিধি, এনজিও কর্মী এবং ব্যবসায়ী নেতারা।
কর্মশালায় দুইজন বিদেশফেরত অভিবাসী তাঁদের বিদেশযাত্রা ও ফিরে আসার অভিজ্ঞতা তুলে ধরেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে একজন ফেরত অভিবাসীর হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

দারুল উলুম আল – ইসলামীয়া মাদ্রাসা বামনী’র মজলিসে আমেলা’র নতুন কমিটি গঠন

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় দারুল উলুম আল ইসলামীয়া বামনী...

দারুল উলুম আল – ইসলামীয়া মাদ্রাসা বামনী’র মজলিসে আমেলা’র নতুন কমিটি গঠন

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় দারুল উলুম আল ইসলামীয়া বামনী...

বসুরহাটে ৪ সিলিন্ডার গ্যাস ব্যবসায়ীকে মোবাইল কোর্টে জরিমানা

কোম্পনীগঞ্জ প্রতিনিধি:ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী বসুরহাটে ৪...

কোম্পানীগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা করে ৪ জনকে অর্থদণ্ড

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহী ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা...