নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চারপার্বতী ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মোহাম্মদ জামাল বাহার। তিনি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আবুল কালাম (কালাম লাকি) সাহেবের মেজো ছেলে। নির্বাচনে অংশ নিতে তিনি ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করেছেন।
মোহাম্মদ জামাল বাহার জানান, তাঁদের পরিবার দীর্ঘদিন ধরে চারপার্বতী ইউনিয়নের মানুষের সুখে-দুঃখে পাশে থেকে বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছে। তাঁর বাবার নামে প্রতিষ্ঠিত আবুল কালাম ট্রাস্টের মাধ্যমে বিভিন্ন সময়ে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হয়েছে। তাঁর বাবা মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের সঙ্গেও যুক্ত ছিলেন।
তিনি বলেন, বাবার আদর্শ ও মানুষের প্রতি ভালোবাসা তাঁদের পরিবারের জন্য বড় শিক্ষা ও অনুপ্রেরণা। সেই ধারাবাহিকতায় পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে তিনিও বিভিন্ন সময়ে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছেন এবং মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন।
জামাল বাহার বলেন, আমার বাবা এলাকার মানুষের কল্যাণে যে স্বপ্ন দেখেছিলেন এবং যেসব কাজ সম্পূর্ণ করে যেতে পারেননি, সেসব অসমাপ্ত কাজ এগিয়ে নেওয়া ও পূর্ণতা দেওয়াই আমার অন্যতম প্রধান লক্ষ্য।
তিনি এক বার্তায় বলেন, একটি ইউনিয়নের সার্বিক উন্নয়ন কোনো একক ব্যক্তির পক্ষে সম্ভব নয়। সুযোগ পেলে জনগণের সহযোগিতা, পরামর্শ, ভালোবাসা ও সক্রিয় অংশগ্রহণ। ইউনিয়নবাসীর সুখ-দুঃখের অংশীদার হয়ে তাঁদের পাশে থেকে কাজ করতে চান তিনি।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যয় ব্যক্ত করে মোহাম্মদ জামাল বাহার বলেন, আমি আপনাদেরই সন্তান। আপনাদের পাশে থেকে কাজ করতে চাই। এজন্য আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করছি।
চারপার্বতী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান জামাল বাহার
Date:

