কবিরহাটে ছোট ভাইকে খুনের দায়ে বড় ভাইয়ের যাবজ্জীবন

Date:

কবিরহাট (নোয়াখালী) সংবাদদাতা :: নোয়াখালীর কবিরহাট উপজেলায় ছোট ভাইকে হত্যার দায়ে বড় ভাই মো.ইউছুফ আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালী দায়রা জজ আদালতের বিচারক সালেহ উদ্দিন আহমদ এ রায় দেন। হত্যাকাণ্ডের প্রায় ১০ বছর পর এ মামলার রায় ঘোষণা করা হলো। রায়ে ছোট ভাই সামছুদ্দিন ইলিয়াছকে হত্যার দায়ে বড় ভাই মো.ইউছুফ আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী গুলজার আহমদ জুয়েল জানান, ২০১০ সালে পূর্ব বিরোধের জের ধরে বড় ভাইয়ের পূর্ব পরিকল্পনা অনুসারে ছোট সামছুদ্দিন ইলিয়াছকে ঘুমন্ত অবস্থায় শ্বাসরোধ করে হত্যা করা হয় । পরে নিহতের বড় ভাই ও তার সহযোগিরা এলাকায় প্রচার করে ডাকাত দল ডাকাতি করার সময় এ হত্যাকান্ড ঘটিয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের কোন সদস্য মামলা না করায় তৎকালীন কবিরহাট থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) মো.রবিউল হক  কবিরহাট থানায় একটি মামলা দায়ের করেন। পরে আদালত ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অভিযুক্ত আসামি মো.ইউছুফ আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

মোশাররফ হোসেনকে স্মরণে জাসদের শোকসভা

নগর প্রতিবেদক: লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা,...

শিক্ষক সমিতির সম্মেলনে শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস এমপি ফখরুল ইসলাম’র

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ফখরুল...

কোম্পানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুই ফার্মেসি ও এক হোটেলকে ২৫ হাজার টাকা জরিমানা

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি...

বসুরহাট পৌরসভার ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা

কোম্পানীগঞ্জ প্রতিনিধিনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার প্রথম শ্রেণির বসুরহাট পৌরসভার ২০২৬–২৭...