কোম্পানীগঞ্জে বিএনপি’র ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Date:

এএইচএম মান্নান মুন্না, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি’র আয়োজনে দলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কাটার মধ্য দিয়ে পালন করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলার মুছাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল আলম সিকদার এর বাড়ীতে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

মামলা-হামলা, ভয়-ভীতি উপেক্ষা করে সহ¯্রাধিক নেতাকর্মীদের উপস্থিতিতে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নুরুল আলম সিকদার এর সভাপতিত্বে এলাকার রাজনৈতিক প্রেক্ষাপট ও দলের মধ্যে বিভাজন নিরসনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় গোলাম রব্বানী বিপ্লব এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আফতাব আহমেদ বাচ্চু, আনছার উল্যাহ, কাজী একরামুল হক, আনিছুল হক, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, একরামুল হক মিলন, এডভোকেট জাফর উল্যাহ, লুৎফুল কবির মানিক, সাহাদাত হোসেন, নুর উদ্দিন ফাহাদ, আনোয়ার হোসেন প্রমুখ।

নেতৃবৃন্দ বক্তব্যে বলেন, বর্তমান দুঃসময়ে দল সু-সংগঠিত করার কোন বিকল্প নেই। দেশ আজ দুঃসময়ের কবলে। মানুষ ভয়াবহ নিরাপত্তাহীনতার মাঝে দিনাতিপাত করছে। জনগণের নিরাপত্তা বিধানের লক্ষ্যে গণতন্ত্র ফিরিয়ে আনতে দলের সকল বিভাজন ভুলে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে বেগম জিয়ার হাতকে শক্তিশালী করতে দলের নেতাকর্মীদের প্রতি আহŸান জানান।

আলোচনা সভা শেষে কেক কাটার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

গভীর সাগরে ভাসতে থাকা হাতিয়ার ১৯ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড

নোয়খালী প্রতিনিধি: ইঞ্জিন বিকল হয়ে গভীর বঙ্গোপসাগরে ভাসতে থাকা নোয়াখালী...

জলাবদ্ধতায় যোগাযোগ বিচ্ছিন্নতা, হাসপাতালে যেতে না পেরে ঘরেই সন্তানসহ মারা গেলেন প্রসূতি

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়ায় জলাবদ্ধতা ও ভেঙে পড়া যোগাযোগ ব্যবস্থার...

মোশাররফ হোসেনকে স্মরণে জাসদের শোকসভা

নগর প্রতিবেদক: লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা,...

শিক্ষক সমিতির সম্মেলনে শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস এমপি ফখরুল ইসলাম’র

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ফখরুল...