চাটখিলে পুকুরে ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু

Date:

চাটখিল (নোয়াখালী) সংবাদদাতা :: নোয়াখালীর চাটখিলে পুকুরের পানিতে ডুবে একই বাড়ির দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) দুপুরে চাটখিল পৌরসভার সুন্দরপুর এলাকার খাঁ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছে- ওই বাড়ির হাফেজ আহম্মদের মেয়ে হুমায়রা আক্তার (৪) ও গুলজার হোসেনের ছেলে আবদুল মাজেদ (৬)। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।

চাটখিল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, সকাল থেকে অন্য শিশুদের সঙ্গে বাড়ির আঙ্গিনায় খেলা করছিল হুমায়রা ও মাজেদ। দুপুরে পরিবারের লোকজন তাদের দুজনকে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ঘরের পাশের পুকুরের পানিতে দুই শিশুর ভাসমান মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

চরপার্বতী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান জামাল বাহার

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে...

কোম্পানীগঞ্জে ৯৭.৬৯ বিসিএফ গ্যাসের সন্ধান, জাতীয় গ্রিডে যুক্ত হবে দৈনিক ১৫ মিলিয়ন ঘনফুট

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নতুন গ্যাসকূপের সন্ধান পেয়েছে বাংলাদেশ...

অজ্ঞাত ব্যক্তিকে বাঁচাতে গিয়ে হামলার শিকার প্রেসক্লাব সেক্রেটারী, আটক ১ 

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর সোনাইমুড়ীতে মারধরের শিকার এক অজ্ঞাত ব্যক্তিকে উদ্ধার...

কোম্পানীগঞ্জে জাসদ’র ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নোয়াখালী প্রতিনিধি:জাতীয় সমাজ তান্ত্রিক দল- জাসদ এর ৫৪ তম...