কোম্পানীগঞ্জে ডাকাতি প্রস্তুতিকালে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার ৩

Date:

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুরে ডাকাতি প্রস্তুতিকালে যৌথ বাহিনী অভিযান চালিয়ে ৩ জনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

শুক্রবার রাতে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের চান্দের বাড়ি সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। রোববার সকালে তাদের নোয়াখালীর বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম ।

গ্রেফতারকৃতরা হলেন, বসুরহাট পৌরসভার ৮ নং ওয়ার্ডের শহীদ উল্যাহর ছেলে মোঃ তসলিম উদ্দিন সায়মন(২২), একই ওয়ার্ডের আবুল কাশেমের ছেলে আবুল হাসনাত মাহমুদ(২০), পৌরসভা ৩ নং ওয়ার্ডের মো. শরীফের ছেলে মোঃ সাগর (২৩)।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন , গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির প্রস্তুতি নিচ্ছেলেন বলে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির মামলা দায়ের হয়েছে। রোববার দুপুরে নোয়াখালীর বিচারিক আদালতের মাধ্যমে তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

পহেলা বৈশাখ: বাঙালির প্রাণের উৎসব ও আত্মপরিচয়ের দীপ্তি!

পহেলা বৈশাখ—একটি দিনের নাম নয়, এটি বাঙালির হৃদয়ের এক...

পহেলা বৈশাখ: উৎসব নয়, বাঙালির ঐতিহ্য!

রাইসা ভূঁঞা রিয়েল:পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ—বাংলা বছরের প্রথম দিন।...

কোম্পানীগঞ্জে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপন

কোস্পানীগঞ্জ (নোয়াখালী) সংবাদদাতা:“জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর...

কবি, লেখক ও সাংবাদিক হাবীব ইমন’র দাফন সম্পন্ন

টাইম ডেস্ক :কবি, লেখক ও সাংবাদিক হাবীব ইমন আর...