কোম্পানীগঞ্জে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণচেষ্টা ঘটনায় অভিযুক্ত আটক

Date:

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মাদ্রাসায় যাওয়ার পথে এক শিশু ছাত্রীকে (৭) ধর্ষণ চেষ্টার মামলায় অভিযুক্ত শাহরুফকে (১৭) পুলিশের হাতে তুলে দিয়েছে তার পরিবার।

সোমবার (৩ মার্চ) দুপুরে নোয়াখালী জেলা সদরের সোনাপুর জিরো পয়েন্ট এলাকায় শাহরুফকে পুলিশের হাতে তুলে দেয় তার প্রবাসী বাবা নুরনবী।

এর আগে শনিবার সকালে উপজেলার মুছাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ফারুক মিয়ার নতুন বাড়ীর পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রোববার ওই শিশু শিক্ষার্থীর মা বাদী হয়ে একই এলাকার প্রবাসী নুরনবীর ছেলে মো. শাহরুফকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দেন। ওই মামলার প্রেক্ষিতে পুলিশ অভিযুক্ত শাহরুফের পরিবারের সহযোগিতায় গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম গ্রেফতারের বিষয় নিশ্চিত করে বলেন, মামলা দায়েরের ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করা হয় এবং ভিকটিমের মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে। মেডিকেল পরীক্ষার রিপোর্ট অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত; শনিবার সকালে মুছাপুর ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসার তৃতীয় শ্রেণীর এক ছাত্রী (৭) মাদ্রাসায় যাওয়ার পথে পথরোধ করে ধর্ষণ চেষ্টা করে। এসময় ওই শিশু শিক্ষার্থীর ডাক-চিৎকারে লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যায়। এ ঘটনায় স্থানীয়ভাবে মিমাংসার জন্য চেষ্টা করে স্থানীয় কিছু মাতব্বর। তারা ২০ হাজার টাকায় মিমাংসা ও কাগজে স্বাক্ষর দিতে ভুক্তভোগী পরিবারকে চাপ দেয়। এতে অস্বীকৃতি জানিয়ে ভুক্তভোগীর মা রোববার সকালে কোম্পানীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

নব নির্বাচিত সংসদ সদস্য ফখরুল ইসলামকে ব্যারিস্টার মুন্নী’র অভিনন্দন

টাইম ডেস্ক:নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব ফখরুল ইসলামকে অভিনন্দন...

নোয়াখালীতে ছয় আসনের ফলাফল: পাঁচটিতে বিএনপি, একটিতে এনসিপি জয়ী

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী...

নোয়াখালীর ৫টি আসনে বিএনপির বিজয়, একটিতে এনসিপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে...

নোয়াখালী-৫ আসনে ২৭ হাজার ৩৫৫ ভোটে ধানের শীষ প্রতীকের ফখরুল বিজয়ী

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫...