কোম্পানীগঞ্জের মুছাপুর ক্লোজারে নৌকাডুবিতে নিখোঁজ তিন পর্যটকের মধ্যে ১ জনের লাশ উদ্ধার

Date:

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ক্লোজারে বেড়াতে এসে মাছ ধরার চেষ্টার সময় ফেনীর নিখোঁজ তিন পর্যটকের মধ্যে ১ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকালে ফেনীর দাগনভূঁঞার দেবরামপুর থেকে এরা নদীতে ঘুরতে আসেন বলে ঘটনাস্থল থেকে জানিয়েছেন স্থানীয় মুছাপুর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী শাহীন।

তিনি বলেন, শনিবার (১৫ আগস্ট) সকালে ২৭ জনের একটি দল নদী ভ্রমণে আসেন। এরমধ্যে ওরা সাতজন নদীতে জাল দিয়ে মাছ শিকার করছিলেন। এক পর্যায়ে প্রচন্ড বাতাস ও জোয়ারে নৌকা উল্টে যায়। এরমধ্যে চারজন সাঁতরে কূলে উঠলেও তিনজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজরা হলেন, পাশ্ববর্তী ফেনী জেলার দাগনভূঞা উপজেলার দেবরামপুর গ্রামের ওমান প্রবাসী আনোয়ায়ার হোসেন (৩৫), দেবরামপুর গ্রামের বাসিন্দা বসুরহাট বাজারের ব্যবসায়ী মেহেদী হাসান (২০), একই গ্রামের নজরুল ইসলাম স্বপন।

খবর পেয়ে ঘটনাস্থন পরিদর্শন করেন কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাহাব উদ্দিন ও নির্বাহী কর্মকর্তা জিয়াউল হক মীর।এদিকে তাৎক্ষনিক কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করেছে।এসময় প্রায় বিকাল সাড়ে তিনটার দিকে নজরুল ইসলাম স্বপনের লাশ উদ্ধার করা হয়। কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও সিপিপি’র ডুবুরি দল ও স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালাচ্ছে। তবে এখন পর্যন্ত নিখোঁজ হওয়া আরও ২ পর্যটকের কোন সন্ধান পাওয়া যায় নি।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল হক মীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আরও ২জন পর্যটক এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে। তাদেরকে উদ্ধারে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। তিনি আরও জানান, দুপুরের দিকে তিনি ঘটনাস্থল পরিদর্শন শেষে ওই স্থানে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকল জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

গভীর সাগরে ভাসতে থাকা হাতিয়ার ১৯ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড

নোয়খালী প্রতিনিধি: ইঞ্জিন বিকল হয়ে গভীর বঙ্গোপসাগরে ভাসতে থাকা নোয়াখালী...

জলাবদ্ধতায় যোগাযোগ বিচ্ছিন্নতা, হাসপাতালে যেতে না পেরে ঘরেই সন্তানসহ মারা গেলেন প্রসূতি

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়ায় জলাবদ্ধতা ও ভেঙে পড়া যোগাযোগ ব্যবস্থার...

মোশাররফ হোসেনকে স্মরণে জাসদের শোকসভা

নগর প্রতিবেদক: লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা,...

শিক্ষক সমিতির সম্মেলনে শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস এমপি ফখরুল ইসলাম’র

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ফখরুল...