চাটখিলে নারী নির্যাতনকারী ও নেশাখোরকে অভিনব শাস্তি

Date:

চাটখিল (নোয়াখালী) সংবাদদাতা :: নোয়াখালীর চাটখিলে এক নারী নির্যাতনকারী ও নেশাখোরকে অভিনব উপায়ে শাস্তি দেয়া হয়েছে। বিষয়টি এখন পুরো গ্রামে আলোচিত।

বুধবার (৩ মার্চ) উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেন তরুণের গ্রাম আদালতে এ শাস্তি দেয়া হয়।

ওই ব্যক্তির নাম বেলাল (২৮)। তিনি পাঁচগাঁও ইউনিয়নের লামচর গ্রামের বাসিন্দা।
স্থানীয় এক দোকানদার জানান, বেলাল নেশা করে প্রায়ই তার স্ত্রীকে নির্যাতন করতেন। স্ত্রী এ বিষয়ে চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেনের কাছে অভিযোগ করেন। পরে গ্রাম আদালতে বেলালকে অভিনব শাস্তি দেয়া হয়। তার বুকে একটি প্ল্যাকার্ড ঝুলিয়ে দেয়া হয়। তাতে লেখা ছিল-‘আমি নারী নির্যাতনকারী ও নেশাখোর, আমাকে ঘৃণা করুন’। প্ল্যাকার্ড লাগিয়ে তাকে স্থানীয় কাচারীবাজার এলাকায় চৌকিদার দিয়ে ঘুরিয়ে নিয়ে বেড়ানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে পাঁচগাঁও ইউপি চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেন জানান, অভিযুক্ত যুবকের বিরুদ্ধে নারী নির্যাতন ও নেশাদ্রব্য গ্রহণের অভিযোগ ছিল। অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বুকে এ লেখা-সম্বলিত প্ল্যাকার্ড ঝুলিয়ে দেয়া হয়। তিনি বলেন, এতে অন্য অপরাধীরা সচেতন হবে। এলাকাবাসীও রায়ে সন্তুষ্ট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে যৌথ বাহীনীর টহল ও ভোট কেন্দ্র পরিদর্শন

নোয়াখালী প্রতিনিধি:আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু,...

কোম্পানীগঞ্জে ৩য় ও ৪র্থ শ্রেণী সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ

নোয়াখালী প্রতিনিধি:জাতীয় বেতন কমিশন ২০২৫-এর সুপারিশ অনুযায়ী নবম পে-স্কেল...

নিয়োগ বিজ্ঞপ্তি

প্রতিষ্ঠানের নাম: CPF Computer Learning Centerঠিকানা: সিরাজপুর, নোয়াখালীরগ্রামীণ ও...

কোম্পানীগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে মোবাইল কোর্টে জরিমানা ও কারাদণ্ড

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহী এলাকায় অবৈধভাবে বালু...