চাটখিলে বিয়ে নিয়ে অভিমান করে কিশোরের আত্মহত্যা

Date:

মোহাম্মদ আমান উল্যা, চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর চাটখিলে বিয়ে অভিমান করে আদনান সামি নিলয় (২০) নামে এক কিশোর আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া যায়। বুধবার সন্ধ্যায় চাটখিল থানাধীন চাটখিল মহিলা কলেজের পাশের আবাসিক এলাকায় বকশি মঞ্জিল এর ৫ম তলায় ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নিহত আদনান সামি চাটখিল থানার দশানি টবগা গ্রামের আব্দুল করিম মিয়াজি বাড়ির সামছুল হুদার ছেলে। সে স্থানীয় চাটখিল সরকারি কলেজ থেকে এ বছর ইন্টার পাশ করেছে বলে জানা যায়। তিনি আরও বলেন, কিছুদিন ধরে বিয়ে করবে বলে জানিয়ে আসছিল তার বাবা মাকে। কিন্তু তার বয়স না হওয়ায় বাবা-মা বিয়ে করাতে রাজি হয়নি। এই অভিমানেই সম্ভবত সে আত্মহত্যা করেছে।

নিহত আদনানের চাচা বদরোদ্দোজা বলেন, আদনান চাটখিল পৌরসভার ৬নং ওয়ার্ডের মহিলা কলেজের পাশের আবাসিক এলাকায় ভাড়া বাসায় বাবা মার সঙ্গে থাকত। তার বাবা চাটখিল মাছ বাজার মসজিদের পাশে মসলার ব্যবসা করেন। বুধবার সকালে আদনানের মা ও বোনসহ সবাই মাইজদী কেনাকানা করার জন্য গিয়েছিল। বিকেলে আদনানের বাবা বাসায় এসে দরজা বন্ধ দেখে লোকজন ঢেকে দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করলে ফ্যানের সাথে আদনানকে ঝুলতে দেখা যায়। এসময় পুলিশ ঘটনাস্থলে এসে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে।

চাটখিল থানার ওসি ইমদাদুল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

নব নির্বাচিত সংসদ সদস্য ফখরুল ইসলামকে ব্যারিস্টার মুন্নী’র অভিনন্দন

টাইম ডেস্ক:নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব ফখরুল ইসলামকে অভিনন্দন...

নোয়াখালীতে ছয় আসনের ফলাফল: পাঁচটিতে বিএনপি, একটিতে এনসিপি জয়ী

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী...

নোয়াখালীর ৫টি আসনে বিএনপির বিজয়, একটিতে এনসিপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে...

নোয়াখালী-৫ আসনে ২৭ হাজার ৩৫৫ ভোটে ধানের শীষ প্রতীকের ফখরুল বিজয়ী

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫...