নোয়াখালীতে ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধার

Date:

সদর (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর সদর উপজেলায় ডোবা থেকে ৩১ দিন বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে উপজেলার চরশুল্লুকিয়া গ্রামের জহুরুল হকের বাড়ির একটি ডোবা থেকে উদ্ধার করে পুলিশ।

সূত্র জানায়, সদর উপজেলার এহজবালিয়া ইউনিয়নের জহুরুল হক’র বাড়ির আবদুর রহমান’ স্ত্রী তার শিশু কন্যা জান্নাতুল ফেরদৌসকে নিয়ে প্রতিদিনের ন্যায় রাতে শিশুটিকে নিয়ে ঘুমিয়ে পড়েন। ভোরে ঘুম ভাঙ্গার পর শিশুটির মা দেখেন তার পাশে থাকা শিশুটি নেই। এমন সময় শিশুকে না দেখে চিৎকার করলে আশপাশের লোকজনসহ শিশুটিকে কে খুঁজতে শুরু করে। একপর্যায়ে তাকে ঘরের পাশে ডোবার মধ্যে তার মরদেহ পাওয়া যায়। স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে শিশুটির লাশ উদ্ধার করে। উল্লেখ্য শিশুটির জন্মের পর থেকে অসুস্থ ছিল।

সুধারাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নবীর হোসেন জানান, শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

মোশাররফ হোসেনকে স্মরণে জাসদের শোকসভা

নগর প্রতিবেদক: লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা,...

শিক্ষক সমিতির সম্মেলনে শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস এমপি ফখরুল ইসলাম’র

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ফখরুল...

কোম্পানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুই ফার্মেসি ও এক হোটেলকে ২৫ হাজার টাকা জরিমানা

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি...

বসুরহাট পৌরসভার ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা

কোম্পানীগঞ্জ প্রতিনিধিনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার প্রথম শ্রেণির বসুরহাট পৌরসভার ২০২৬–২৭...