নোয়াখালীতে পুলিশি বাধা উপেক্ষা করে ক্ষেত মজুর সমিতির বিক্ষোভ সমাবেশ

Date:

নোয়াখালী প্রতিনিধি :

পুলিশের বাধা উপেক্ষা করে বাংলাদেশ ক্ষেত মজুর সমিতি নোয়াখালী জেলা কমিটির     বিক্ষোভ মিছিল  ও সমাবেশ অনুষ্ঠিত  হয়েছে।

ডিজেল,পেট্রোল, কেরোসিন সহ জ্বালানি তেল,সারের দাম,পরিবহন ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল ও চাল,ডাল সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যের দাম কমানো,পল্লী রেশনিং চালু এবং সারা বছর কাজের দাবীতে – আজ( ১৬ আগষ্ট) বিকাল ৪ টায় নোয়াখালী মাইজদী শহীদ মিনারে থেকে   বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি মাইজদী শহরের প্রদান – প্রধান সড়ক    প্রদক্ষিণ শেষে    মাইজদী শহরের টাউন হল  মোড়ে  বিক্ষোভ সমাবেশ করে।

সমাবেশে এক পর্যায়ে পুলিশ এসে বাধা দেয়,  পুলিশি  বাধা উপেক্ষা করে ক্ষেত মজুর সমিতি নোয়াখালী জেলা শাখার সভাপতি ডাঃ আবু তাহের’র সভপতিত্বে  বিক্ষোভ সমাবেশে  বক্তব্য রাখেন নোয়াখালী জেলা সিপিবি সভাপতি শহীদ উদ্দীন বাবুল,সিপিবি নেতা সাংস্কৃতিক ব্যক্তিত্ব এ্যাডঃ মোল্লা হাবীবুর রাছুল মামুন,জেলা ক্ষত মজুর নেতা বিমল মজুমদার’র এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, ক্ষেত মজুর সমিতির  নোয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মিলন, দাবীর সাথে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন  নেতা তারেকেশ্বর নান্টু, ও বাসদ( মার্কসবাদী)  নেতা শ্যামল কান্তিদে সহ অন্যান্য নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

মুছাপুর রেগুলেটর নির্মাণ হলে কর্মসংস্থান ক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি হবে

স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানের ক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি...

মুছাপুরে নতুন করে রেগুলেটর নির্মাণ হলে বদলে যাবে নোয়াখালীসহ উপকূলের অর্থনীতি

মুছাপুরে পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি,...

কোম্পানীগঞ্জে অবৈধ বালুবাহী ড্রামট্রাকের বিরুদ্ধে অভিযান: ৫ চালককে অর্থ দণ্ডিত, ৪ জনের কারাদণ্ড

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় অবৈধ বালুবাহী ও ওভারলোড ড্রামট্রাকের...

কোম্পানীগঞ্জ ইঞ্জিনিয়ার্স এণ্ড আর্কিটেক্টস এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে কোম্পানীগঞ্জ ইঞ্জিনিয়ার্স এণ্ড আর্কিটেক্টস এসোসিয়েশনের উদ্যোগে...