নোয়াখালীতে মাস্ক না পরায় দোকান সিলগালা, ৬৫ মামলায় ৩০ হাজার টাকা জরিমানা

Date:

সদর (নোয়াখালী) সংবাদদাতা :: নোয়াখালীতে নয়টি উপজেলায় একযোগে নো মাস্ক নো সার্ভিস শ্লোগানে মাস্ক বিতরণ করা হয়েছে। এ সময় মাস্ক না পরার কারণে জেলা শহর মাইজদী বাজারে ৬৫ মামলায় ৩০ হাজার টাকা জরিমানা এবং ১টি প্রতিষ্ঠানকে ৩ দিনের জন্য সিলগালা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত করোনা ভাইরাসের সেকেন্ড ওয়েভ মোকাবেলায় মাস্ক পরিধান নিশ্চিত করণের লক্ষ্যে জেলার এ কর্মসূচি পালন করা হয়।

নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরো জানান, একটি দোকানে মালিক ও কর্মচারী মাস্ক ব্যবহার না করে প্রতিষ্ঠান পরিচালনা করছে দেখে ৩দিনের জন্য দোকানটি সিলগালা করে দেওয়া হয়েছে। এ ছাড়াও মাস্ক পরিধান না করায় ৬৫ মামলায় ৩০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।

মাস্ক বিতরণ কার্যক্রমে অংশ গ্রহণ করেন, নোয়াখালী জেলা প্রশাসক খোরশেদ আলম খান, পুলিশ সুপার মো.আলমগীর হোসেনসহ ৩২ জন ম্যাজিস্ট্রেট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

নব নির্বাচিত সংসদ সদস্য ফখরুল ইসলামকে ব্যারিস্টার মুন্নী’র অভিনন্দন

টাইম ডেস্ক:নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব ফখরুল ইসলামকে অভিনন্দন...

নোয়াখালীতে ছয় আসনের ফলাফল: পাঁচটিতে বিএনপি, একটিতে এনসিপি জয়ী

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী...

নোয়াখালীর ৫টি আসনে বিএনপির বিজয়, একটিতে এনসিপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে...

নোয়াখালী-৫ আসনে ২৭ হাজার ৩৫৫ ভোটে ধানের শীষ প্রতীকের ফখরুল বিজয়ী

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫...