নোয়াখালীতে ৬ আসনে বিএনপি থেকে মনোনয়ন পেলেন যারা

Date:

নোয়াখালী প্রতিনিধি:: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬৪ জেলার ৩০০টি আসনের মধ্যে ২৩৭টি আসনে নিজ দলীয় প্রার্থী ঘোষণা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। 

দলের গুলশান কার্যালয়ে সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনোনীত প্রার্থীদের তালিকা ঘোষণা করেন। এতে নোয়াখালীর ৬টি সংসদীয় আসনের মধ্যে সবগুলোতেই বিএনপির মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।

নোয়াখালীর ছয়টি আসনের মধ্যে যথাক্রমে, নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে জয়নুল আবদীন ফারুক, নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে বরকত উল্লা বুলু। নোয়াখালী-৪ (সদর-সূবর্ণচর) আসনে মোহাম্মদ শাহজাহান, নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট ও সদরের আংশিক) আসনে মোহাম্মদ ফখরুল ইসলাম ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে মাহবুবের রহমান শামীমের নাম ঘোষণা করা হয়েছে। ফলশ্রুতিতে প্রত্যেক এলাকায় নেতা কর্মীদের মাঝে উচ্ছ্বাস দেখা গিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

নোয়াখালী-৫ আসনে নির্বাচন কমিশনের নীরবতা নিয়ে জামায়াত প্রার্থীর অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি:আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নোয়াখালী-৫...

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে যৌথ বাহীনীর টহল ও ভোট কেন্দ্র পরিদর্শন

নোয়াখালী প্রতিনিধি:আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু,...

কোম্পানীগঞ্জে ৩য় ও ৪র্থ শ্রেণী সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ

নোয়াখালী প্রতিনিধি:জাতীয় বেতন কমিশন ২০২৫-এর সুপারিশ অনুযায়ী নবম পে-স্কেল...

নিয়োগ বিজ্ঞপ্তি

প্রতিষ্ঠানের নাম: CPF Computer Learning Centerঠিকানা: সিরাজপুর, নোয়াখালীরগ্রামীণ ও...