পদত্যাগের ৪৫ দিনের মাথায় দলে ফিরলেন কাদের মির্জা

Date:

কোম্পানীগঞ্জ প্রতিনিধি :: নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাহিরে যাওয়ার আমার কোন সুযোগ নেই ।নেত্রীর সবুজ সংকেতে আমি আবার আওয়ামী লীগের ছায়াতলে ফিরে এলাম। অন্য যারা আমাদের সঙ্গে চার  পাঁচজন ছাড়া অন্যরা আসতে চায় তাদেরকে স্বাগত জানাব।

রোববার (১৬ মে) বিকেল ৪টার দিকে বসুরহাট পৌর মিলনায়তনে নিজের অনুসারী উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

কাদের মির্জা বলেন, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাহেব যেটা বলবেন; সেটাই হবে। তিনি যাদের নাম ঘোষণা করবেন তারাই আওয়ামী লীগের নেতা হবেন। তবে আমরা ইস্কান্দার হায়দার চৌ : বাবুল ও মো. ইউনুছের নেতৃত্বে আছি। আশা করি তিনি (ওবায়দুল কাদের) আমাদের নিরাশ করবেন না।

এছাড়া কেন্দ্র থেকে সিদ্ধান্ত না আসা পর্যন্ত সবাইকে ধৈর্য ধরার অনুরোধ জানান।

অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মুক্তিযোদ্ধা আবু নাছেরের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুছ, উপজেলা মুক্তি যোদ্ধা সংসদের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আজিজুল হক, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল খায়ের, চরফকিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন লিটন, চরপার্বতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন কামরুল, পৌরসভা মহিলা আওয়ামীলীগ সভাপতি ফারভিন আক্তার, উপজেলা যুবলীগ সাবেক সাধারণ সম্পাদক শেখ ফরিদ, জেলা ছাত্রলীগ সহ সভাপতি তাশিক মির্জা কাদের, উপজেলা ছাত্রলীগ সভাপতি আরিফুর রহমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সজল প্রমুখ।

পরে উপস্থিত নেতাকর্মীদের মিষ্টিমুখ করান কাদের মির্জা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

নোয়াখালী-৫ আসনে নির্বাচন কমিশনের নীরবতা নিয়ে জামায়াত প্রার্থীর অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি:আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নোয়াখালী-৫...

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে যৌথ বাহীনীর টহল ও ভোট কেন্দ্র পরিদর্শন

নোয়াখালী প্রতিনিধি:আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু,...

কোম্পানীগঞ্জে ৩য় ও ৪র্থ শ্রেণী সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ

নোয়াখালী প্রতিনিধি:জাতীয় বেতন কমিশন ২০২৫-এর সুপারিশ অনুযায়ী নবম পে-স্কেল...

নিয়োগ বিজ্ঞপ্তি

প্রতিষ্ঠানের নাম: CPF Computer Learning Centerঠিকানা: সিরাজপুর, নোয়াখালীরগ্রামীণ ও...