সভাপতি সাজেদা কানন’র ছেলের অর্ধগলিত লাশ উদ্ধার

Date:

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের সভানেত্রীর ছেলের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার উপজেলার মুছাপুর ইউনিয়নের বাংলাবাজারের ব্যাংক রোডের শফি উল্যাহ মার্কেটের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত হাসান পিয়াস উপজেলার মুছাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাজেদা কানন এবং ৬ নম্বর ওয়ার্ডের এছাখ মিস্ত্রির বাড়ীর মৃত আমিন উল্লার ছেলে।

পুলিশ  সূত্রে জানা যায়, পিয়াস প্রবাসী ছিলেন। প্রবাস থেকে ফেরার পর বিয়ে করেন। এরপর পুনরায় প্রবাসে যাবার চেষ্টা করছিলেন। এর মধ্যে মাদকের সাথে জড়িয়ে পড়েন। মাদক সেবন নিয়ে স্ত্রীর সাথে দাম্পত্য কলহের সূত্র ধরে বাবার বাড়ি চলে যায় তার স্ত্রী। গত দুই দিন পিয়াসের ফোন বন্ধ থাকায় কেউ যোগাযোগ করতে পারেনি। বৃহস্পতিবার দুপুরের দিকে স্থানীয় শফি উল্যাহ মার্কেটের দ্বিতীয় তলায় অতিরিক্ত দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা দরজা খুলে তার ঝুলন্ত লাশ দেখতে পায়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রণব চৌধুরী বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল তৈরি করেন। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

নব নির্বাচিত সংসদ সদস্য ফখরুল ইসলামকে ব্যারিস্টার মুন্নী’র অভিনন্দন

টাইম ডেস্ক:নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব ফখরুল ইসলামকে অভিনন্দন...

নোয়াখালীতে ছয় আসনের ফলাফল: পাঁচটিতে বিএনপি, একটিতে এনসিপি জয়ী

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী...

নোয়াখালীর ৫টি আসনে বিএনপির বিজয়, একটিতে এনসিপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে...

নোয়াখালী-৫ আসনে ২৭ হাজার ৩৫৫ ভোটে ধানের শীষ প্রতীকের ফখরুল বিজয়ী

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫...