সেনবাগে ওয়ার্ডবয়-নার্সদের দিয়ে সিজার, মা ও নবজাতকের মৃত্যু

Date:

সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা :: নোয়াখালীর সেনবাগ উপজেলায় অভিজ্ঞ চিকিৎসক না থাকায় নার্স ও ওয়ার্ড বয় দিয়ে সিজার করানোই বিবি কুলছুম (১৯) নামে এক প্রসূতি ও নবজাতকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।

ঘটনায় জড়িত থাকায় বৃহস্পতিবার সকালে দু’জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হচ্ছেন- হাসপাতালের মালিক হারুন অর রশিদ ও ওয়ার্ড বয় আমিরুল ইসলাম।

এর আগে বুধবার দিবাগত রাতে সেনবাগ বাজারের দি নিউ সেন্ট্রাল হাসপাতালে সিজারের সময় প্রসূতি ও নবজাতকের মৃত্যু হয়। নিহতরা হচ্ছেন- উপজেলার ডমুরুয়া ইউনিয়নের হোমনাবাদ-শ্রীপুর গ্রামের আব্দুল আমিন রিপনের স্ত্রী ও তার সদ্য জন্ম নেয়া নবজাতক।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত দেড় বছরপূর্বে আবদুল আমিন রিপনের সঙ্গে বিয়ে হয় বিবি কুলছুমের। বুধবার বিকালে প্রসব ব্যথা উঠলে পরিবারের লোকজন তাকে সেনবাগ বাজারের দি নিউ সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করে। গর্ভবতীকে রাত ১০টার দিকে ওই হাসপাতালে অপারেশন করা হয়।

নিহতের স্বজনদের অভিযোগ, কোনো অভিজ্ঞ চিকিৎসক না থাকায় ওয়ার্ডবয় ও নার্সদের নিয়ে মালিকপক্ষের লোকজনই কুলছুমের অপারেশন করেন। পরে কুলছুমের অবস্থার অবনতি হলে তারা তাকে চট্টগ্রাম মেডিকেলের উদ্দেশে নেয়ার পথে ফেনীতে প্রসূতি ও নবজাতকের মৃত্যু হয়।

সেনবাগ থানার ওসি মিজানুর রহমান জানান, নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে হাসপাতালে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

নব নির্বাচিত সংসদ সদস্য ফখরুল ইসলামকে ব্যারিস্টার মুন্নী’র অভিনন্দন

টাইম ডেস্ক:নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব ফখরুল ইসলামকে অভিনন্দন...

নোয়াখালীতে ছয় আসনের ফলাফল: পাঁচটিতে বিএনপি, একটিতে এনসিপি জয়ী

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী...

নোয়াখালীর ৫টি আসনে বিএনপির বিজয়, একটিতে এনসিপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে...

নোয়াখালী-৫ আসনে ২৭ হাজার ৩৫৫ ভোটে ধানের শীষ প্রতীকের ফখরুল বিজয়ী

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫...