সোনাগাজীতে বজ্রপাতে দুই শিশুর মৃত্যু

Date:

ফেনী সংবাদদাতা :: ফেনীর সোনাগাজীতে বজ্রপাতে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার বগাদানা ইউনিয়নের পাইকপাড়ায় এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সকাল ১০টার দিকে স্থানীয় মোবারক আলী মাঝি বাড়ির বাগানে শাকিব (১২), ইমরান (১৩) ও নাহিদ (১১) খেলাধুলা করছিল। এসময় বজ্রপাতে তিন শিশুই আহত হয়। স্থানীয়রা তাদের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাকিব ও ইমরানকে মৃত ঘোষণা করে।

নাহিদ ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শাকিব স্থানীয় জয়নাল আবেদিনের ও ইমরান মোঃ গোফরানের ছেলে। তারা দুইজন ওসমানিয়া উচ্চ বিদ্যালয়ের ৭ম ও ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে যৌথ বাহীনীর টহল ও ভোট কেন্দ্র পরিদর্শন

নোয়াখালী প্রতিনিধি:আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু,...

কোম্পানীগঞ্জে ৩য় ও ৪র্থ শ্রেণী সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ

নোয়াখালী প্রতিনিধি:জাতীয় বেতন কমিশন ২০২৫-এর সুপারিশ অনুযায়ী নবম পে-স্কেল...

নিয়োগ বিজ্ঞপ্তি

প্রতিষ্ঠানের নাম: CPF Computer Learning Centerঠিকানা: সিরাজপুর, নোয়াখালীরগ্রামীণ ও...

কোম্পানীগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে মোবাইল কোর্টে জরিমানা ও কারাদণ্ড

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহী এলাকায় অবৈধভাবে বালু...