হাতিয়ায় নৌকা ডুবে তিন জেলের মৃত্যু, ১১জন জীবিত উদ্ধার

Date:

হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা ::নোয়াখালীর হাতিয়া উপজেলায় মেঘনা নদীতে নৌকা ডুবে তিন জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ১১ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলেন- সুবর্ণচর উপজেলার বাসিন্দা শুকলব দাস (২৫), প্রাণনার্গ (৫০) ও সৌরভ (১৩)। গতকাল মঙ্গলবার রাত থেকে বুধবার (১৫ জুলাই) দুপুর পর্যন্ত তিনজনের মরদেহসহ জীবিতদের উদ্ধার করা হয়। হাতিয়ার মোরশেদ ফাঁড়ির ইনচার্জ আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র জানায়, তিনদিন আগে হাতিয়া উপজেলার চেয়ারম্যান ঘাট থেকে ১৪ জন জেলে নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে একটি নৌকা নিয়ে নদীতে যায়। গতকাল রাত সাড়ে ৭টার দিকে নৌকাটি ভাসানচরের কাছাকাছি চর রাঙ্গুনিয়ার দক্ষিণে ডুবে যায়। বুধবার দুপুর পর্যন্ত ১১ জনকে জীবিত উদ্ধার করা হয় এবং তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কোম্পানীগঞ্জে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন এমপি ফখরুল ইসলাম

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত...

ভোট হোক বিবেকের, নেতৃত্ব হোক সৎ মানুষ’র

সামনে স্থানীয় সরকার নির্বাচন। এই নির্বাচন কেবল একজন জনপ্রতিনিধি...

কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকাল সন্দেহে গ্রেপ্তার ৬

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকাল সন্দেহে ছয় ডাকাতকে গ্রেপ্তার...

উন্নয়নের পথে বাংলাদেশের অন্তর্নিহিত সংকট

সকল দেশে যেখানে অগ্রগতি, বাংলাদেশে কেন বাড়ে অবনতি?”—প্রশ্নটি কঠিন,...