২৪ ঘণ্টায় নোয়াখালীতে করোনায় ৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৫৯, মোট শনাক্ত ৪২৭

Date:

সদর (নোয়াখালী) সংবাদদাতা :: নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় ১০ জনের মৃত্যু হলো। এছাড়াও নতুন করে একদিনে ৫৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৪২৭ জনের।

বুধবার (২৭ মে) সকালে নোয়াখালীর সিভিল সার্জন ডা. মোমিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, গত ২৪, ২৫ ও ২৬ মে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ল্যাবে পাঠানো হয়। পরে ২৬ মে রাতে তাদের রিপোর্ট আসে। এতে তাদের করোনা পজিটিভ ধরা পড়ে।

আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রয়েছেন। তাদের মধ্যে ২৪ জনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে স্থাপিত অস্থায়ী করোনা হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। ৩৫৯ জন নিজ নিজ বাড়িতে চিকিৎসা সেবা নিচ্ছেন। বয়স্ক এক ব্যক্তিকে চিকিৎসার জন্য ঢাকার এক হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি বর্তমানে সুস্থ রয়েছেন। ৩৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। ১০ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

তিনি আরও জানান, শনাক্ত হওয়া প্রায় সবাই জ্বর ও কাশিতে ভুগছিলেন। ফলে তাদের নমুনা সংগ্রহ করা হয়েছিল।  নোয়াখালীতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় জেলা জুড়ে দ্বিতীয় দফায় লকডাউন চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে জন্মাষ্টমী উদ্‌যাপন

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা, ভজন-কীর্তন ও প্রসাদ...

কোম্পানীগঞ্জে আগামীকাল শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে...

রংপুরে শিক্ষকসহ পরিবারের সদস্যদের হত্যার প্রতিবাদে কোম্পানীগঞ্জে মানববন্ধন

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: রংপুরে স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের...

কোম্পানীগঞ্জে ডেঙ্গুতে যুবকের মৃত্যু

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আবু...