উদীচী কবিরহাট উপজেলা সম্মেলন সম্পন্ন

Date:

কবিরহাট (নোয়াখালী) সংবাদদাতা :: বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী নোয়াখালী জেলার কবির হাট উপজেলা শাখার প্রথম সম্মেলন গত ১৪ জুলাই বিকাল ৩ ঘটিকায় ওটার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রথম ও দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন আহ্বায়ক শহিদুল ইসলাম রায়হান,সঞ্চালনায় ছিলেন মঞ্জুরুর রহমান ইকন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং বাটইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জসিম উদ্দিন শাহিন, উদীচী নোয়াখালী জেলা সংসদ এর সাধারণ সম্পাদক অজয় কুমার আচার্য,জেলা কমিটির সদস্য সুমন দাস,উদীচী কবির হাট শাখার সদস্য সচিব বিকাশ চন্দ্র দাস, কবির হাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মো: এনায়েত উল্যা ও প্রমুখ।

সম্মলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের সর্ব সম্মতিক্রমে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সভাপতি মাস্টার মো:এনায়েত উল্যাহ, সাধারণ সম্পাদক মঞ্জুরুর রহমান ইকন ও জাতীয় পরিষদ সদস্য শহিদুল ইসলাম রায়হান মনোনীত হন। নতুন কমিটিকে শপথ পাঠ করান জেলা সংসদের সাধারণ সম্পাদক অজয় কুমার আচার্য। সবশেষে গণসঙ্গীত পরিবেশন করেন উদীচী কবির হাট শাখার বন্ধুরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

নোয়াখালী প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ—সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে...

ওমরাহ পালনে গিয়ে সৌদি আরবে হৃদরোগে রিপা প্যাথলজির মালিক হারুন’র মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারের স্বনামধন্য প্রতিষ্ঠান রিপা...

চরপার্বতী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান জামাল বাহার

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে...

কোম্পানীগঞ্জে ৯৭.৬৯ বিসিএফ গ্যাসের সন্ধান, জাতীয় গ্রিডে যুক্ত হবে দৈনিক ১৫ মিলিয়ন ঘনফুট

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নতুন গ্যাসকূপের সন্ধান পেয়েছে বাংলাদেশ...