কোম্পানীগঞ্জে নব নির্বাচিত সংসদ সদস্যকে শিক্ষক সমিতির অভিনন্দন

Date:

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাম্মদ ফখরুল ইসলামকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলা শিক্ষক সমিতি (এমপিওভুক্ত)-এর নেতৃবৃন্দ।

রবিবার( ২২ ফেব্রুয়ারি) সকাল ১০ ঘটিকায় তার বাস ভবনে ফুল দিয়ে এই অভিনন্দন জানান।

সমিতির কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শিক্ষক নেতৃবৃন্দ তাঁদের ন্যায্য দাবি—বাড়িভাড়া বৃদ্ধি, উৎসব বোনাস, মেডিকেল ভাতা প্রদান, বদলি প্রক্রিয়া সহজীকরণ এবং অতিরিক্ত ৪% কর্তন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সংসদ সদস্যের সাথে মতবিনিময় করেন।

শুভেচ্ছা বিনিময় কালে সংসদ সদস্য ফখরুল ইসলাম শিক্ষকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, শিক্ষক ও সাংবাদিকদের রাজনীতি করার সাংবিধানিক অধিকার রয়েছে; তবে প্রত্যক্ষ দলীয় রাজনীতিতে সম্পৃক্ততা অনেক সময় তাঁদের পেশাগত মর্যাদা ও সম্মানের পরিপন্থী হতে পারে।তিনি জাতি গঠনে শিক্ষকদের অপরিসীম ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং পাঠদানে আরও নিষ্ঠা, দায়িত্ববোধ ও আন্তরিকতা প্রদর্শনের আহ্বান জানান।

তিনি শিক্ষকদের আশ্বস্ত করে বলেন, ভবিষ্যতে পদায়ন ও দায়িত্ব প্রদানের ক্ষেত্রে দলীয় বিবেচনা নয়, বরং যোগ্যতা ও অভিজ্ঞতাকেই প্রধান মাপকাঠি হিসেবে গণ্য করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কর্ণেল তাহের’র ৫০তম হত্যা দিবস পালন করেছে জাসদ

মহানগর প্রতিনিধি:জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) কেন্দ্রীয় কমিটি শহীদ কর্নেল...

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ

টাইম ডেস্ক:আর্জেন্টিনাকে হারিয়ে ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ...

স্পেন’র তারকা “রদ্রি” কেন গোল্ডেনবল পেলেন!

ক্রিড়াডেস্ক: ​সবাই নিশ্চিত ছিলেন গোল্ডেন বল পাবেন লিওনেল মেসি। কিন্তু...

গভীর সাগরে ভাসতে থাকা হাতিয়ার ১৯ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড

নোয়খালী প্রতিনিধি: ইঞ্জিন বিকল হয়ে গভীর বঙ্গোপসাগরে ভাসতে থাকা নোয়াখালী...