ওবায়দুল কাদেরের মৃত্যুর খবরটি মিথ্যা: রিউমর স্ক্যানার 

Date:

নোয়াখালী টাইমস ডেস্ক :: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মারা গেছেন, সম্প্রতি এমন দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

টিকটকে প্রচারিত ‘ওবায়দুল কাদের মারা গেছে’ শীর্ষক ভিডিওতে দাবি করা হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর মারা গেছেন তিনি। ওই ভিডিওটি প্রায় ৮ লাখ বার দেখা হয়েছে।

তবে বৃহস্পতিবার এক প্রতিবেদনে ফ্যাক্ট চেক বা তথ্য যাচাই সংস্থা রিউমার স্ক্যানার জানিয়েছে, ওবায়দুল কাদেরের মৃত্যুর তথ্যটি মিথ্যা।

প্রতিবেদনে বলা হয়, ওবায়দুল কাদের মারা যাননি। ২০২১ সালে তার অসুস্থতার ঘটনার পুরোনো একটি ভিডিওতে ওই দাবিতে প্রচার করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানে দেশের বা দেশের বাইরের কোনো সংবাদমাধ্যম কিংবা সংশ্লিষ্ট নির্ভরযোগ্য কোনো সূত্রে ওবায়দুল কাদেরের মৃত্যুর বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

প্রতিবেদনে আরও বলা হয়, আলোচিত দাবিটি যাচাইয়ে ২০২১ সালের ১৪ ডিসেম্বর বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির ইউটিউব চ্যানেলে ‘দুপুরের সময় | দুপুর ২টা | ১৪ ডিসেম্বর ২০২১ | সময় টিভি বুলেটিন টু পিএম | লেটেস্ট বাংলাদেশি নিউজ’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনের একাংশের সঙ্গে আলোচিত ভিডিওটির মিল খুঁজে পাওয়া যায়। এ প্রতিবেদন থেকে জানা গেছে, ২০২১ সালের ১৪ ডিসেম্বর বুকে ব্যথা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন তৎকালীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অর্থাৎ এই ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়।
এ ছাড়া আলোচিত ভিডিওতে মূল প্রতিবেদনের অংশের সঙ্গে ‘মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮২ বছর’ শীর্ষক অংশটুকু সম্পাদনা করে বসানো হয়েছে। মূল প্রতিবেদনের কোথাও ওবায়দুল কাদেরের মৃত্যুর বিষয়ে কিছু উল্লেখ নেই।

এর আগেও ইন্টারনেটে ওবায়দুল কাদেরের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে সে সময়ে তা নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।

সুতরাং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি সঠিক নয়।

সূত্র :দৈনিক সমকাল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটির বার্ষিক নৈশভোজ, উন্মোচিত হলো ম্যাগাজিন

নোয়াখালী প্রতিনিধি:যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ, ইনক এর...

দক্ষিণ-পশ্চিম চরফকিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শীতকালীন পিঠা উৎসব

নোয়াখালী প্রতিনিধি:বাঙালির লোকজ ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে...

এক স্বপ্নের ফেরিওয়ালা গোলাম ছারওয়ার মিশু, স্বপ্ন দেখেন আলোকিত সিরাজপুর গড়ার

টাইম ডেস্ক:কেউ রাজনীতি করেন ক্ষমতার জন্য, কেউ ব্যক্তিগত স্বার্থে।...

কোম্পানীগঞ্জে অবৈধ বালু উত্তোলনে হুমকিতে ৫৮৮ কোটি টাকার প্রকল্প, নীরব পানি উন্নয়ন বোর্ড!

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে নদীভাঙন রোধে উড়িরচর-নোয়াখালী ক্রসড্যাম নির্মাণ প্রকল্পে...