কোম্পানীগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা করে ৪ জনকে অর্থদণ্ড

Date:

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহী ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন অপরাধে ৪ ব্যক্তিকে অর্থদণ্ড করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া বিনতে কাশেম।
রোববার (২৬ এপ্রিল) বিকাল ৪:১৫টা থেকে রাত ৯:৩০টা পর্যন্ত এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
ফসলি জমির মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী বেলাল হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। লাইসেন্স ছাড়া মুদি দোকানে বিক্রয়ের জন্য সিলিন্ডার গ্যাস রাখার অপরাধে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ অনুযায়ী ব্যবসায়ী আবুল কালামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া, ড্রাইভিং লাইসেন্সবিহীন ড্রাম ট্রাক চালানোর অপরাধে দুই চালককে দণ্ড দেওয়া হয়। এর মধ্যে রাসেলকে ২৫ হাজার টাকা এবং সোহরাব হোসেনকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
এদিকে মোবাইল কোর্ট পরিচালনার খবর পেয়ে বালুর পয়েন্টে থাকা অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যায়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া বিনতে কাশেম বলেন, পরিবেশ ও আইন-শৃঙ্খলা রক্ষায় এবং অবৈধ কার্যক্রম বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি সকল’র সহযোগিতা কামানা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কোম্পানীগঞ্জে ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ’র প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে জনকল্যাণ পরিষদের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আবুল...

বসুরহাট–মাইজদী রুটে বাস না চলার পেছনে কি উদাসীনতা, নাকি স্বার্থসংশ্লিষ্ট গোষ্ঠীর প্রভাব!

নোয়াখালীর বসুরহাট থেকে সোনাপুর হয়ে মাইজদি কোর্ট পর্যন্ত সড়কটি...

কোম্পানীগঞ্জে কৃষকের মাঝে আউশের বীজ ও সার বিতরণ

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় কৃষি প্রণোদনা...

কোম্পানীগঞ্জে তিন শতাধিক শিক্ষার্থীদের মাঝে ছাত্রদলের পরীক্ষা উপকরণ বিতরণ

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়ন...