কবিরহাটে ইলিশ সংরক্ষণ অভিযান শুরু

Date:

কবিরহাট (নোয়াখালী) সংবাদদাতা :: জেলার কবিরহাট উপজেলায় জাতীয় কর্মসূচির অংশ হিসেবে ইলিশ সংরক্ষণ অভিযান ২০২০ শুরু হয়েছে। সারাদেশে আগামী ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর ২০২০ পর্যন্ত মোট ২২দিন এ অভিযান চলবে। এসময় মা ইলিশের ডিম ছাড়ার মৌসুম।

এ উপলক্ষে মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২০) উপজেলার সর্বত্র জনসচেতনতা কার্যক্রম মাইকিং, ব্যানার, পোস্টার  ও লিপলেট বিতরণ করা হয়। কবিরহাট উপজেলা মৎস্য দপ্তর এ আয়োজন করে।

অভিযান চলাকালে ইলিশ মাছ আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করা হয়েছে। মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী এসময়ে আইন অমান্যকারী সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয়দণ্ডে দন্ডিত হবেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা সুলতানা রাজিয়া বলেন, এসময় প্রতিদিন হাট বাজার পরিদর্শন ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। ইলিশ সংরক্ষন সফল করার জন্য আমরা উক্ত কার্যক্রমে সর্বসাধারণের সর্বাত্মক সযযোগীতা প্রত্যাশা করি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কোম্পানীগঞ্জে ডেঙ্গুতে যুবকের মৃত্যু

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আবু...

নোয়াখালীতে ৭১০ প্রধান শিক্ষক পদ শূন্য, ব্যাহত প্রশাসনিক কার্যক্রম

সদর প্রতিনিধি:জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক সংকট প্রকট...

মুক্ত কলম:ত্যাগী মানে আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যাওয়া নয়, যোগ্যতাই নেতৃত্বের গুণাবলি

রাজনীতিতে ত্যাগের মূল্যায়ন হওয়া উচিত সময়, ভূমিকা ও মানুষের...

সন্তানের কর্মকাণ্ডে কতটা ঝুঁকিতে রাজনৈতিক নেতার ভাবমূর্তি:

মুক্তমত: বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতা, প্রভাব ও রাজনৈতিক পরিচয়কে ঘিরে বিতর্ক...