করোনায় বিশ্বের ১৭ দেশে ৬৬৮ বাংলাদেশীর মৃত্যু, আক্রান্ত ২৯০০০

Date:

গোলাম সারোয়ার ::  করোনায় বিশ্বের ১৭ দেশে আমাদের ৬৬৮ জন প্রবাসী মৃত্যুবরণ করেছেন এবং আক্রান্ত হয়েছেন ২৯,০০০ জন।
বিদেশে যাঁরা মারা গেছেন তাঁদের মধ্যে যুক্তরাষ্ট্রে ২৫৮ জন, যুক্তরাজ্যে ২০০, ইতালিতে ৯, কানাডায় ৯, ফ্রান্সে ৫, স্পেনে ৫, কাতারে ৪, সুইডেনে ৮, পর্তুগালে ১ জন।
অন্যদিকে সৌদি আরবে ১০২ জন, সংযুক্ত আরব আমিরাতে ৪৫, কুয়েতে ১৭, মালদ্বীপ, কেনিয়া, লিবিয়া, দক্ষিণ আফ্রিকা ও গাম্বিয়ায় ১ জন করে বাংলাদেশী মারা গেছেন।
পৃথিবীর যে দেশেই বাংলাদেশী মারা যাক, আমাদের কষ্ট হবেই। কারণ তাঁরা আমাদের ভাই-বোন, তাঁরা আমাদের আত্মার আত্মীয়।
কিন্তু মাত্র কয়েক লাখ বাংলাদেশীর ভিতরেই ঐসব উন্নত দেশে আমরা হারালাম আমাদের ৬৬৮ জনকে, অথচ প্রায় সাড়ে সতের কোটি মানুষকে আগলে রাখা আমাদের যৎসামান্য সামর্থ্যের দেশে আমরা হারতে দিয়েছি তারও অর্ধেক মানুষকে।
যাঁরা আমাদের সামর্থ্য নিয়ে কটাক্ষ করেন যখন তখন, তাঁরা নিশ্চয় এবার ভেবে দেখবেন, আমাদের আত্মার আসঞ্জন শক্তি আসলে কোথায়! কোথায় আমাদের অন্তর্নিহিত প্রাণশক্তি।
(লেখকের ফেসবুক স্ট্যাটাস থেকে সংগৃহিত)
লেখক : গোলাম সারোয়ার
কলামিষ্ট ও সাংবাদিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

নব নির্বাচিত সংসদ সদস্য ফখরুল ইসলামকে ব্যারিস্টার মুন্নী’র অভিনন্দন

টাইম ডেস্ক:নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব ফখরুল ইসলামকে অভিনন্দন...

নোয়াখালীতে ছয় আসনের ফলাফল: পাঁচটিতে বিএনপি, একটিতে এনসিপি জয়ী

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী...

নোয়াখালীর ৫টি আসনে বিএনপির বিজয়, একটিতে এনসিপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে...

নোয়াখালী-৫ আসনে ২৭ হাজার ৩৫৫ ভোটে ধানের শীষ প্রতীকের ফখরুল বিজয়ী

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫...