নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট দারুল ইহসান গার্লস মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে বসুরহাট পৌর মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দারুল ইহসান ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা কাজী নুরুল আবছারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনীর আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসার ফকিহ মুফতি আবদুল হান্নান।
মাদ্রাসার সহকারী শিক্ষক আলী হোসেন মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, বসুরহাট ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফয়েজ উল্যাহ, সাবেক পৌর আমির মাওলানা মোশাররফ হোসেন, দারুল ইহসান ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মাওলানা মহি উদ্দিন, পরিচালক আবদুল ওযাদুদ ও কাজী এটিএম শফিক উদ্দিন, হোমল্যান্ড আবাসন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহ মাকসুদ জামিল এবং সৌদি আরবপ্রবাসী ব্যবসায়ী শেখ ফরিদ খোকন।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা কোরআন তিলাওয়াত, ইসলামী সংগীত ও শিক্ষা প্রদর্শনীসহ বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করে। পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, মেধা তালিকা ও বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
এ ছাড়া অভিভাবকদের সঙ্গে শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি, শিক্ষার মানোন্নয়ন, নৈতিক শিক্ষা ও মাদ্রাসার সার্বিক কার্যক্রম নিয়ে মতবিনিময় করা হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
শিক্ষার্থীদের কৃতিত্বের স্বীকৃতি, বসুরহাটে দারুল ইহসানের পুরস্কার বিতরণ
Date:

