কালোবাজারে বিক্রির সময় চৌমুহনীতে ৩০ মেট্রিক টন সরকারি গম জব্দ, গোডাউন সিলগালা

Date:

বেগমগঞ্জ (নোয়াখালী) সংবাদদাতা :: কালোবাজারে বিক্রির সময় নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় চৌমুহনী বাজারে অভিযান চালিয়ে একটি গোডাউন থেকে ৩০ মেট্রিক টন সরকারি গম জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় গোডাউনটি সিলগালা করা হয়। একই সঙ্গে ওই প্রতিষ্ঠান পরিচালকের ছেলে মো. মাসুম (৩২) নামে এক ব্যবসায়ী সমিতির নেতাকে আটক করা হয়েছে।

রোববার (১২ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার চৌমুহনী বাজারের ব্যবসায়ী আবদুল মালেকের গোডাউনে অভিযান চালিয়ে গমগুলো জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সরোয়ার কামালের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আইন শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে বেগমগঞ্জ থানা পুলিশ। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অবৈধভাবে লক্ষ্মীপুর থেকে ক্রয়কৃত খাদ্য অধিদফতরের সিলমোহরযুক্ত ৩০ মেট্রিক টন গমের বস্তা (যার আনুমানিক বাজার মূল্য পাঁচ লাখ ৪০ হাজার টাকা) নোয়াখালীতে আনা হয়।

চৌমুহনীর দক্ষিণ বাজারে এসব গম কালোবাজারে বিক্রির জন্য আনলোড করার সময় জব্দ করা হয়। পরে গম ক্রয়ের যথাযথ কাগজপত্র না থাকায় ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত গমসহ ওই ব্যবসায়ীর গোডাউন সিলগালা করে প্রতিষ্ঠান মালিকের ছেলে ব্যবসায়ী মো. মাসুমকে আটক করা হয়। আটকের পর অভিযুক্ত ব্যবসায়ীকে থানায় হস্তান্তর করা হয়েছে এবং সরকারি গমসহ ওই গোডাউন সিলগালা করে পুলিশের জিম্মায় রাখা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

এক স্বপ্নের ফেরিওয়ালা গোলাম ছারওয়ার মিশু, স্বপ্ন দেখেন আলোকিত সিরাজপুর গড়ার

টাইম ডেস্ক:কেউ রাজনীতি করেন ক্ষমতার জন্য, কেউ ব্যক্তিগত স্বার্থে।...

কোম্পানীগঞ্জে অবৈধ বালু উত্তোলনে হুমকিতে ৫৮৮ কোটি টাকার প্রকল্প, নীরব পানি উন্নয়ন বোর্ড!

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে নদীভাঙন রোধে উড়িরচর-নোয়াখালী ক্রসড্যাম নির্মাণ প্রকল্পে...

কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

নোয়াখালী প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ—সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে...

ওমরাহ পালনে গিয়ে সৌদি আরবে হৃদরোগে রিপা প্যাথলজির মালিক হারুন’র মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারের স্বনামধন্য প্রতিষ্ঠান রিপা...