কুমিল্লায় বাসচাপায় সেনা সদস্য কোম্পানীগঞ্জের ওহিদুজ্জামান নিহত

Date:

নিউজ ডেস্ক :: কুমিল্লার সদর দক্ষিণে বাসচাপায় এক সেনা সদস্য নিহত হয়েছেন। নিহত সেনা সদস্য মোঃ ওহিদুজ্জামান (৩২) নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নুরুজ্জামান মিয়ার বাড়ির মোশারফ মিয়ার ছেলে।

শনিবার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতের কাছ থেকে পাওয়া আইডি কার্ডে কর্মস্থলে তার পদবি করপোরাল উল্লেখ রয়েছে। আইডি নং- ইমই ৫৩৭৫৫১।

বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মহিউদ্দিন জানান, ওহিদুজ্জামান নামে সেনাবাহিনীর ওই সদস্য মোটরসাইকেল আরোহী ছিলেন। পেছন থেকে একটি বাস তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

নব নির্বাচিত সংসদ সদস্য ফখরুল ইসলামকে ব্যারিস্টার মুন্নী’র অভিনন্দন

টাইম ডেস্ক:নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব ফখরুল ইসলামকে অভিনন্দন...

নোয়াখালীতে ছয় আসনের ফলাফল: পাঁচটিতে বিএনপি, একটিতে এনসিপি জয়ী

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী...

নোয়াখালীর ৫টি আসনে বিএনপির বিজয়, একটিতে এনসিপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে...

নোয়াখালী-৫ আসনে ২৭ হাজার ৩৫৫ ভোটে ধানের শীষ প্রতীকের ফখরুল বিজয়ী

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫...