কোম্পানীগঞ্জের মুছাপুর ক্লোজারে নৌকাডুবিতে নিখোঁজ তিন পর্যটকের লাশ উদ্ধার

Date:

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ক্লোজারে বেড়াতে এসে মাছ ধরার চেষ্টার সময় ফেনীর নিখোঁজ তিন পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে।

রবিবার( ১৬ আগষ্ট) সকালে ছোট ফেনী নদী থেকে আনোয়ার হোসেন(৩৫) নামে একজনের এবং বেলা সাড়ে ১২ টার সময় মেহেদী হাসান(২০)’র লাশ উদ্ধার করে ডুবুরি দল।এ ঘটনায় গতকাল(১৫ আগষ্ট) বিকাল সাড়ে তিনটার দিকে নজরুল ইসলাম স্বপনের লাশ উদ্ধার করা হয়।

কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস’র স্টেশন অফিসার মো.জামির মিয়া তিনজনের লাশ উদ্ধার নিশ্চিত করে জানান,ডুবে নিখোঁজ হওয়া তিন জনের লাশ উদ্ধারের মধ্য দিয়ে আমাদের উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষনা করা হয়েছে।

এদিকে নৌকা ডুবিতে নিহত তিনজনের বাড়ীতে চলছে শোকের মাতম।প্রিয় সন্তানকে হারিয়ে কাঁদতে কাঁদতে বারবার জ্ঞান হারাচ্ছেন নিহতদের বাবা মা।

উল্লেখ্য, শনিবার (১৫ আগস্ট) সকালে ২৭ জনের একটি দল ফেনীর দাগনভূঁঞার দেবরামপুর থেকে এরা নদী ভ্রমণে আসেন। এরমধ্যে ওরা সাতজন নদীতে জাল দিয়ে মাছ শিকার করছিলেন। এক পর্যায়ে প্রচন্ড বাতাস ও জোয়ারে নৌকা উল্টে যায়। এরমধ্যে চারজন সাঁতরে কূলে উঠলেও তিনজন নিখোঁজ ছিলেন।। নিখোঁজরা হলেন, পাশ্ববর্তী ফেনী জেলার দাগনভূঞা উপজেলার দেবরামপুর গ্রামের ওমান প্রবাসী আনোয়ায়ার হোসেন (৩৫), দেবরামপুর গ্রামের বাসিন্দা বসুরহাট বাজারের ব্যবসায়ী মেহেদী হাসান (২০), একই গ্রামের নজরুল ইসলাম স্বপন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কোম্পানীগঞ্জে অবৈধ পরিবহন ও বালু উত্তোলন রোধে ভূমি কর্মকর্তার কঠোর অভিযান

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় অবৈধ বালু উত্তোলন, পরিবহন ও...

নোয়াখালীতে অনড় বিএনপি’র তিন বিদ্রোহী প্রার্থী

এএইচএম মান্নান মুন্না:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নোয়াখালীর দুটি...

কবিরহাটে যুবককে ডাকাত আখ্যা দিয়ে পিটিয়ে হত্যা: বিএনপি নেতাকে প্রধান আসামি করে মামলা

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কবিরহাট উপজেলায় পূর্বশত্রুতার জেরে এক যুবককে ডাকাত...

কোম্পানীগঞ্জে ৩টি দেশীয় তৈরী অস্ত্র ও ২০ রাউণ্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ

নোয়াখালী প্রতিনিধি:কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহী ইউনিয়নের চর বালুয়া ৬...