কোম্পানীগঞ্জের রামপুরে ওবায়দুল কাদের’র সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল

Date:

বিশেষ প্রতিবেদক :: বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের আশু সুস্থ্যতা ও রোগমুক্তি কামনা করে তাঁর নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় রামপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে অংশ গ্রহন করে । এ সময় উপস্থিত ছিলেন, রামপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি নূর আহাম্মদ চৌধুরী, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক জহির আহমেদ, ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি আবদুল আহাদ খোকন, সদস্য নেয়ামুল হক রঞ্জু, সাংগঠনিক সম্পাদক ছিদ্দিক উল্যাহ ভূট্টো, আবদুর রাজ্জাক লিটন, ইউনিয়ন যুবলীগ সভাপতি সোহরাব হোসেন বাবর, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান টিপু, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গাজী উল্যাহ শ্যামল, ছাত্রলীগ সাধারণ সম্পাদক শামসুল আলম প্রমুখ।

এছাড়া বাদ জুমা ইউনিয়নের সব মসজিদে ওবায়দুল কাদের’র রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

বসুরহাট একাডেমী প্রতিষ্ঠাতার নবম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বসুরহাট একাডেমী-এর...

কোম্পানীগঞ্জে নব নির্বাচিত সংসদ সদস্যকে শিক্ষক সমিতির অভিনন্দন

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালী-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাম্মদ ফখরুল ইসলামকে...

নব নির্বাচিত সংসদ সদস্য ফখরুল ইসলামকে ব্যারিস্টার মুন্নী’র অভিনন্দন

টাইম ডেস্ক:নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব ফখরুল ইসলামকে অভিনন্দন...

নোয়াখালীতে ছয় আসনের ফলাফল: পাঁচটিতে বিএনপি, একটিতে এনসিপি জয়ী

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী...