কোম্পানীগঞ্জে আওয়ামীলীগের দু’গ্রুপের সংঘর্ষ : সাত মামলায় মোট গ্রেফতার ৩৫

Date:

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত বিভিন্ন মামলায় ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১২ মার্চ) বিকেলে বসুরহাট পৌর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি।

গ্রেফতারকৃতরা হলেন, ইকবাল চৌধুরী (৪৭), মহিউদ্দিন (৪০), আবুল খায়ের বিপুল (৩০), জাকের হোসেন সাহাবউদ্দিন (৩৬), ইউসুফ নবী (৪২) ও আবদুল মালেক (৪৪)।

শুক্রবার (১২মার্চ) বিকেল পর্যন্ত সাত মামলা রেকর্ড করা হয়েছে। এতে সহস্রাধিক লোককে আাসামি করা হয়েছে।

এসব মামলায় এখন পর্যন্ত ৩৫ জনকে গ্রেফতার করা হলো। এরমধ্যে সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলও রয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কোম্পানীগঞ্জে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন এমপি ফখরুল ইসলাম

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত...

ভোট হোক বিবেকের, নেতৃত্ব হোক সৎ মানুষ’র

সামনে স্থানীয় সরকার নির্বাচন। এই নির্বাচন কেবল একজন জনপ্রতিনিধি...

কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকাল সন্দেহে গ্রেপ্তার ৬

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকাল সন্দেহে ছয় ডাকাতকে গ্রেপ্তার...

উন্নয়নের পথে বাংলাদেশের অন্তর্নিহিত সংকট

সকল দেশে যেখানে অগ্রগতি, বাংলাদেশে কেন বাড়ে অবনতি?”—প্রশ্নটি কঠিন,...