কোম্পানীগঞ্জে আওয়ামীলীগের দু’পক্ষের সংঘর্ষে নিহত আলাউদ্দিনের বাড়ীতে শোকের মাতম

Date:

নুর উদ্দিন মুরাদ :: আদরের সন্তান নিহত হওয়ার খবরে বার বার জ্ঞান হারাচ্ছেন আলা উদ্দিনের মা -বাবা।শোকে কাতর হয়ে পড়েছেন স্ত্রী, ভাই-বোনসহ স্বজনরা।

আলাউদ্দিন উপজেলার চরফকিরা ইউনিয়নের চরকালী গ্রামের মমিনুল হকের ছেলে। সে ৬ ভাই ও ১ বোনের মধ্যে দ্বিতীয়। আলাউদ্দিন পেশায় একজন সিএনজি চালক ও দুই সন্তানের জনক। নিহত আলাউদ্দিনের স্ত্রী পারভীন আক্তার সুমি বলেন, ‘তার সাথে আমার গত মাগরিবের সময় কথা হয়েছিল, সে বললো আমি সিএনজি নিয়ে যাচ্ছি। একটু পরেই চলে আসবো। তারপর রাতে শুনি সে আহত হয়েছে তারপর মৃত্যুর কথা শুনি। আমার দুইটা সন্তান। একটার বয়স ৪ বছর অপরটি দেড় বছরের কন্যা সন্তান। সে প্রতিবন্ধি। আমি প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই। আমার এ সন্তানগুলোর এখন কি হবে?

উল্লেখ্য, মঙ্গলবার নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারে মেয়র আবদুল কাদের মির্জা ও মিজানুর রহমান বাদলের সমর্থকদের দফায় দফায় সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আলাউদ্দিন নিহত হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

নোয়াখালী প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ—সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে...

ওমরাহ পালনে গিয়ে সৌদি আরবে হৃদরোগে রিপা প্যাথলজির মালিক হারুন’র মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারের স্বনামধন্য প্রতিষ্ঠান রিপা...

চরপার্বতী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান জামাল বাহার

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে...

কোম্পানীগঞ্জে ৯৭.৬৯ বিসিএফ গ্যাসের সন্ধান, জাতীয় গ্রিডে যুক্ত হবে দৈনিক ১৫ মিলিয়ন ঘনফুট

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নতুন গ্যাসকূপের সন্ধান পেয়েছে বাংলাদেশ...