কোম্পানীগঞ্জে আওয়ামী লীগ নেতাকে জবাই করে হত্যা

Date:

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি ::নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহি ইউনিয়নে দিদার হোসেন সৌরভ (৩৬) নামের এক যুবককে এলোপাতাড়ি পিটিয়ে ও জবাই করে হত্যা করেছে একদল মুখোশধারী দূর্বৃত্তরা। এসময় মুখোশধারীদের হামলায় বাহার মিয়া ও মো. হোসেন নামের আরো দুই জন আহত হয়েছে।

রোববার সকালে চরবালুয়া পুলিশ ফাঁড়ি থেকে নিহতের লাশ উদ্ধার করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। নিহত দিদার হোসেন সৌরভ ৬নং ওয়ার্ড চরবালুয়া গ্রামের মৃত আবু তাহেরের ছেলে। তিনি ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন বলে জানা গেছে।

স্থানীয়দের বরাত দিয়ে চরবালুয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহকারি উপ-পরিদর্শক (এএসআই) জাকির হোসেন জানান, নিহত দিদার হোসেন সৌরভের নিজস্ব বুলডোজার মেশিন ছিলো। তার মধ্যে একটি মেশিনের চালক ছিলো স্থানীয় চরআমজাদ গ্রামের বাহার মিয়া। শনিবার রাতে মেশিনের ভাড়ার হিসেব করতে বাহারের বাড়ীতে যায় সৌরভ। এরকিছুক্ষণপর ১০/১২জনের কালো মুখোশধারী একদল দূর্বৃত্ত বাহারের বাড়ীতে হামলা চালায়। এসময় তারা ঘরে থাকা সৌরভ, বাহার ও হোসেনকে এলোপাতাড়ি পিটাতে থাকে। এর একপর্যায়ে মুখোশধারীরা সৌরভাকে টেনে হিঁচড়ে ঘর থেকে উঠানে নিয়ে জবাই করে পালিয়ে যায়। এতে রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থালে সৌরভের মৃত্যু হয়।

কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রবিউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, রাত ২টার দিকে চরবালুয়া পুলিশ ফাঁড়ির একদল পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে। দুপুরে নিহতের লাশ কোম্পানীগঞ্জ থানার মাধ্যমে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। এ হত্যাকান্ডের সাথে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

নোয়াখালীতে আড়তে মজুত রাখা ৩০ কেজি ইলিশ জব্দ, গেল এতিমখানায়

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মা ইলিশ রক্ষায় ২২ দিনের...

বিদ্যুৎ বিভ্রাট ও জনস্বাস্থ্য: গভীর রাতে দুর্ভোগের নীরব আর্তনাদ

গভীর রাতে হঠাৎ বিদ্যুৎ বিভ্রাট কেবল একটি নাগরিক সেবা...

বর্তমান বাংলাদেশে প্রায় প্রতিটি পেশাই আজ দুর্নীতিমুক্ত নয়

শিক্ষকতাও এর বাইরে নয়। একটি দেশ ও জাতি গঠনের...

মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন, ফখরুল ইসলাম এমপিকে অভিনন্দন, এলাকায় মিষ্টি বিতরণ

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে মুছাপুর রেগুলেটর নির্মাণসহ ছোট ফেনী ও...