কোম্পানীগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তার সার্বিক নিরপত্তায় সশস্ত্র আনসার মোতায়েন

Date:

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের সার্বিক নিরাপত্তা প্রদানের লক্ষ্যে অনির্দিষ্টকালের জন্য সশস্ত্র আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জনাব মোঃ বিল্লাল হোসাইন বলেন, দেশের প্রতিটি উপজেলার ন্যায় কোম্পানীগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং তার বাসভবনের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মহোদয়ের নির্দেশে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ০৪ জন সশস্ত্র আনসারকে অঙ্গীভূত করা হলো।

সম্প্রতি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ওয়াহিদা খানমের উপর সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে এমন ব্যবস্থা গৃহীত হয়েছে বলে একাধিক নির্ভরযোগ্য সূত্র হতে জানা যায়। উল্লেখ্য যে, স্বাভাবিক কার্যক্রমের পাশাপাশি কোভিড ১৯ মোকাবেলায় উপজেলার অত্র দপ্তরটি বিবিধ কার্যক্রম পরিাচলনা করে আসছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

নোয়াখালীতে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালী জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ ও জেলার সকল...

ক্যাশ ভল্টের ৬০ লাখ টাকা আত্মসাৎ, তিনজন কারাগারে

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারে অবস্থিত ‘এস বি...

নোয়াখালী জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শন তত্ত্বাবধায়ক ক্লোজড, সিভিল সার্জনকে অতিরিক্ত দায়িত্ব

নোয়াখালী প্রতিনিধি:প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল...

কোম্পানীগঞ্জে এক রাতে তিন বাড়িতে ডাকাতি

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় এক রাতে তিনটি বাড়িতে ডাকাতির...