কোম্পানীগঞ্জে গণধোলাই দিয়ে শিশু ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোপর্দ

Date:

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জে চকলেটের প্রলোভন দেখিয়ে ৫ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টা মামলার আসামিকে স্থানীয়রা গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।  আটককৃত, আলী আকবর (২৬), একই এলাকার চাইলার বাড়ির রফিক উল্যার ছেলে।

রোববার (১২ এপ্রিল) রাত ৮টার দিকে পুলিশ উপজেলার চর হাজারী ইউনিয়নের কদমতলা বাজার সংলগ্ন স্লুইচ গেইট এলাকা থেকে তাকে আটক করে নিয়ে আসে।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক যুবকের বিরুদ্ধে গত ফেব্রুয়ারি মাসে শিশু ধর্ষণের চেষ্টায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলার পর থেকে সে পলাতক ছিল। আজ স্থানীয় এলাকাবাসী তাকে এলাকায় দেখতে পেয়ে আটক করে পুলিশে সোপর্দ করে।  গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কোম্পানীগঞ্জে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন এমপি ফখরুল ইসলাম

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত...

ভোট হোক বিবেকের, নেতৃত্ব হোক সৎ মানুষ’র

সামনে স্থানীয় সরকার নির্বাচন। এই নির্বাচন কেবল একজন জনপ্রতিনিধি...

কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকাল সন্দেহে গ্রেপ্তার ৬

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকাল সন্দেহে ছয় ডাকাতকে গ্রেপ্তার...

উন্নয়নের পথে বাংলাদেশের অন্তর্নিহিত সংকট

সকল দেশে যেখানে অগ্রগতি, বাংলাদেশে কেন বাড়ে অবনতি?”—প্রশ্নটি কঠিন,...