কোম্পানীগঞ্জে জায়গা জমিনের বিরোধের জেরে প্রতিপক্ষের বসত ঘরে অগ্নিসংযোগ

Date:

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: কোম্পানীগঞ্জে  জায়গা জমিনের বিরোধের জের ধরে প্রতিপক্ষের বসত ঘরে গভীর রাতে অগ্নিসংযোগ।  বড় ধরনের বিপদ থেকে অল্পের জন্য বেঁচে গেল পরিবারের সদস্যরা। থানায়  মামলা দায়ের।এ ঘটনায় একই এলাকার আবদুল গোরফানের পুত্র আনোয়ার হোসেনকে আজ সন্ধ্যায় পুলিশ গ্রেফতার করেছে। 

এ ঘটনা ঘটে  উপজেলার চরফকিরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কৃষক আবদুল হালীমের বাড়ীতে।

উপজেলা নির্বাহী অফিসার  মোঃ মেজবা উল আলম ঘটনাস্থল পরিদর্শন করে নগদ অর্থ প্রদান করেন। এলাকাবাসী এ ন্যাক্কারজনক  ঘটনায়  সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের আওতায় এনে শাস্তির দাবী জানান।

এদিকে ভোক্তভোগীর পরিবার মানবেতর জীবনযাপন করছেন। এলাকাবাসীরা  আরো জানান, বর্তমানে কৃষক আব্দুল হালীমকে বাড়ী থেকে উচ্ছেদ করার জন্য তার প্রতিপক্ষরা  এমন কাণ্ড ঘটিয়েছেন। কৃষক আব্দুল হালীম এর ৪ মেয়ে  ১ছেলে। মেয়েরা বড় হলেও ছেলেটি রয়েছে সবার ছোট।তার কোন জনবল না থাকায়  প্রায় সময় হামলা, মামলা,ভয়ভীতি, জোর করে ভূমি দখল করে করে আসছে তারা এমনকি পাশের একটি জমিন আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্বেও বল প্রয়োগ করে জমিনে হাল চাষ দিয়ে ধান রোপণ করে প্রতিবেশি প্রতিপক্ষ মানিক।

এলাকায় মানিকদের আত্মীয় স্বজনের বলয় থাকায় ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেনা।  তার নেতৃত্বে এঘটনা ঘটিয়েছে বলে  মানিক কে প্রধান আসামী করে থানায় একটি  মামলা দায়ের করেন কৃষক আব্দুল হালীম।  কৃষক  আব্দুল হালীমের বসত ঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে তার ছেলে মেয়েদের মধ্যে প্রতিনিয়ত আতঙ্ক কাজ করছে। পরিবারের মাঝে নেমে এসেছে এক গোমট অন্ধকার। তার পরিবার সদস্যরা  দোষীদের শাস্তি ও নিরাপত্তা দাবী করছে প্রশাসনে কাছে।

মানিকের সাথে এ ব্যাপারে আলাপ করার জন্য একাধিকবার  তার মোবাইলে  যোগাযোগ করা হলেও তার মোবাইল  বন্ধ পাওয়া যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

গভীর সাগরে ভাসতে থাকা হাতিয়ার ১৯ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড

নোয়খালী প্রতিনিধি: ইঞ্জিন বিকল হয়ে গভীর বঙ্গোপসাগরে ভাসতে থাকা নোয়াখালী...

জলাবদ্ধতায় যোগাযোগ বিচ্ছিন্নতা, হাসপাতালে যেতে না পেরে ঘরেই সন্তানসহ মারা গেলেন প্রসূতি

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়ায় জলাবদ্ধতা ও ভেঙে পড়া যোগাযোগ ব্যবস্থার...

মোশাররফ হোসেনকে স্মরণে জাসদের শোকসভা

নগর প্রতিবেদক: লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা,...

শিক্ষক সমিতির সম্মেলনে শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস এমপি ফখরুল ইসলাম’র

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ফখরুল...