কোম্পানীগঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করায় ইলিশ জব্দ, এতিমখানায় বিতরণ

Date:

নুর উদ্দিন মুরাদ:: নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করে বাজারে বিক্রি করায় ২০০ কেজি ইলিশ ও তিন লাখ মিটার কারেন্ট জালজব্দ করা হয়েছে। জব্দ করা ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়েছে। একইসঙ্গে নৌকার মালিককে এক হাজার টাকা জরিমানাকরেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (০৪ অক্টোবর) বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতপরিচালনা করেন কোম্পানীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম।

অভিযান সুত্রে জানা যায়,মা ইলিশ রক্ষায় জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী আজ অভিযান পরিচালনা করা হয়। অভিযানেইলিশ বিক্রির দায়ে নৌকার মালিককে এক হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দ করা ২০০ কেজি ইলিশ পাঁচটিএতিমখানায় দেওয়া হয়েছে। ৪০ লাখ টাকা মূল্যের কারেন্ট জাল পুড়িয়ে দেওয়া হয়েছে।

অভিযানে কোম্পানীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদারসহ উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরসদস্যরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

গভীর সাগরে ভাসতে থাকা হাতিয়ার ১৯ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড

নোয়খালী প্রতিনিধি: ইঞ্জিন বিকল হয়ে গভীর বঙ্গোপসাগরে ভাসতে থাকা নোয়াখালী...

জলাবদ্ধতায় যোগাযোগ বিচ্ছিন্নতা, হাসপাতালে যেতে না পেরে ঘরেই সন্তানসহ মারা গেলেন প্রসূতি

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়ায় জলাবদ্ধতা ও ভেঙে পড়া যোগাযোগ ব্যবস্থার...

মোশাররফ হোসেনকে স্মরণে জাসদের শোকসভা

নগর প্রতিবেদক: লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা,...

শিক্ষক সমিতির সম্মেলনে শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস এমপি ফখরুল ইসলাম’র

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ফখরুল...