কোম্পানীগঞ্জে প্রবাসী স্বামীকে ভিডিওকলে রেখে স্ত্রীর আত্মহত্যা

Date:

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় স্বামীকে ভিডিওকলে রেখে বিবি খাদিজা রোজি (২৮) নামে এক প্রবাসীর স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।  

শুক্রবার বিকেলে উপজেলার বসুরহাট পৌরসভার ৩নং ওয়ার্ডের মাস্টার পাড়া এলাকার নুরুল হক ভিলায় এ ঘটনা ঘটে।

নিহত বিবি খাদিজা রোজি বসুরহাট পৌরসভার ৩নং ওয়ার্ডের লবণ বেপারী বাড়ির মৃত আব্দুল বারীর মেয়ে।

 পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোজি প্রেম করে কিশোরগঞ্জ জেলার বাসিন্দা কাতার প্রবাসী মো. নাসিমকে বিয়ে করে। বিয়ের পর রোজি জানতে পারে তার স্বামীর আগের একটি স্ত্রী আছে। এ নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। এক পর্যায়ে নাসিম রোজিকে কথা দেয় আগের স্ত্রীর সাথে সম্পর্ক রাখবেনা। কথা না রেখে নাসিম পুনরায় তার সাবেক স্ত্রীর সাথে মুঠোফোনে যোগাযোগ করে। এ নিয়ে শুক্রবার বিকেল ৫টার দিকে স্বামীর সাথে ফোনে কথা কাটাকাটি হয় রোজির। একপর্যায়ে নিজ ভাড়া বাসায় স্বামীকে ভিডিওকলে রেখে জানালার সাথে গলায় ফাঁস দেয় সে। তাৎক্ষণিক তার স্বামী বিষয়টি মুঠোফোনে বাড়ির মালিককে জানান। পরবর্তীতে বাড়ির মালিক ঘরের দরজা ভেঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।  

এবিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। শনিবার সকালে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের পাঠানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কোম্পানীগঞ্জে মৎস্য চাষীদের মাঝে মাছের পোনা, খাদ্য ও শাকসবজির চারা বিতরণ

নোয়াখালী প্রতিনিধি:২০২৫-২০২৬ অর্থবছরে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি ও...

বীর মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেন’র শেষ বিদায়, জাসদের শ্রদ্ধা, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

টাইম ডেস্ক :স্বাধীনতা সংগ্রামী, বীর মুক্তিযোদ্ধা, জাসদের প্রবীণ নেতা...

বসুরহাট পৌরসভার রামদী গ্রামে চোরচক্রের দৌরাত্ম্য: এলাকাবাসীর আতঙ্ক!

এএইচএম মান্নান মুন্না :নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২নং ওয়ার্ডের রামদী...

বসুরহাট একাডেমীর অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থী-অভিভাবক সম্পৃক্ততা বৃদ্ধি এবং...