কোম্পানীগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুুষ্ঠিত

Date:

কোম্পানীগঞ্জ প্রতিনিধি :
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর ফাইনাল খেলা অনুুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ জুলাই) বিকাল ৩ টায় উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিস এর আয়োজনে ফজলুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে  বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল ফাইনালে রামপুর মুক্তিযোদ্ধা আমান উল্যাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ১- ০ গোলের ব্যবধানে পরাজিত করে দক্ষিণ -পূর্ব চরকাঁকড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ান হয় । অপর দিকে বঙ্গমাতা গোল্ডকাপ ফাইনালে বামনী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে একই স্কুল দক্ষিণ – পূর্ব চরকাঁকড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় বঙ্গবন্ধু বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে প্রশংসা কুড়িয়ে নেয়।

পরে চ্যাম্পিয়ন ও রানার্সআপ খেলোয়াড়দের মাঝে কাপ ও মেডেল তুলে দেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম শরিফ চৌধুরী পিপুল, এসময়ে উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো:হাবেল উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার এটিএম এহছানুল হক চৌধুরী, উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার মো: বেলায়েত হোসেন, পুলিশ উপপরিদর্শক আক্তার হোসেন, এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিভিন্ন প্রাথমিক বিদ্যলয়ের শিক্ষক- শিক্ষিকা ও ছাত্র- ছাত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কোম্পানীগঞ্জে ‎গণভোট প্রদানে অবহিতকরণ সভা

নোয়াখালী প্রতিনিধি:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণভোটের প্রচার ও...

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

নোয়াখালী প্রতিনিধি:বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা...

নোয়াখালী বিভাগ চাই

বিভাগ চাই বিভাগ চাই নোয়াখালী বিভাগ চাই উন্নয়নের সেরা...

নোয়াখালী-৫ আসনে ৪ প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ১১

নোয়াখালী প্রতিনিধি :আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট...