কোম্পানীগঞ্জে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী পালিত

Date:

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় আলোচনা সভা, সেলাই মেশিন ও চেক বিতরনের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) পিয়াস চন্দ্র দাস এর সভাপতিত্বে ও উপজেলা তথ্য কর্মকর্তা তানিম রহমানের সঞ্চালনায় অনুষ্ঠেয় আলোচনা সভায় বক্তব্য রাখেন মহিলা ভাইস- চেয়ারম্যান আঞ্জুমান পারভীন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা তাসলীমা ফেরদৌসী, কৃষি কর্মকর্তা বেলাল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ্ কামাল পারভেজ, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিনা তামান্না প্রমূখ।

আলোচনা সভা শেষে মহিলা বিষয়ক কার্যালয়ের আইজিএ প্রশিক্ষণের আওতায় ফ্যাশন ডিজাইন এবং ফুড প্রসেসিং ট্রেডের ৫০ জন প্রশিক্ষনার্থীদের মাঝে চেক বিতরণ ও দুস্থ ৬ মহিলাকে সেলাই মেশিন প্রদান করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

ইতালিতে একই পরিবারের তিন বাংলাদেশি নিহত, পরকীয়াজনিত বিরোধের অভিযোগ; বাংলাদেশি এক ব্যক্তির ছবি প্রকাশ

কোম্পানীগঞ্জ( নোয়াখালী) প্রতিনিধি:ইতালির রাজধানী রোমে একই পরিবারের তিন বাংলাদেশিকে...

বসুরহাটে আবারো দুই হোটেলকে ৩৫ হাজার টাকা জরিমানা করলো নির্বাহী ম্যাজিস্ট্রেট

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে লাইসেন্স ছাড়া হোটেল পরিচালনা...

কোম্পানীগঞ্জে দুই প্রতিষ্ঠানে ২০ হাজার টাকা জরিমানা, মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ ও ধ্বংস

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর...

কোম্পানীগঞ্জে মৎস্য চাষীদের মাঝে মাছের পোনা, খাদ্য ও শাকসবজির চারা বিতরণ

নোয়াখালী প্রতিনিধি:২০২৫-২০২৬ অর্থবছরে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি ও...