কোম্পানীগঞ্জে মহিলা আওয়ামীলীগ’র সম্মেলন পারভীন সভাপতি, নাজমা শিফা সম্পাদক, পৌর শাখায়- মুক্তা সভাপতি, হ্যাপী সম্পাদক

Date:

এএইচএম মান্নান মুন্না :নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা আওয়ামীলীগের  ত্রি বার্ষিকী সম্মেেলন  আজ মঙ্গলবার (২১মার্চ) বিকাল সাড়ে ৪ টায় বসুরহাট পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। 

শামীমা আক্তার জলি’র সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন,কোম্পানীগঞ্জ  উপজেলা  আওয়ামীলীগ সভাপতি পৌর মেয়র আব্দুল কাদের মির্জা, বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা  আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মিজানুর রহমান  বাদল,নোয়াখালী জেলা মহিলা আওয়ামীগ  সভাপতি  নিলুফা মোমিন, সাধারণ সম্পাদক রেনু চৌধুরী,   নারী নেত্রী পারভীন মুরাদ ও  আক্তার জাহান বকুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে মহিলা আওয়ামীলীগ  উপজেলা শাখায় পারভীন আক্তার মুরাদ কে সভাপতি, নাজমা বেগম শিফাকে সাধারণ সম্পাদক, বসুরহাট পৌরসভা শাখায় ফরিদা ইয়াছমিন মুক্তাকে সভাপতি, মাকসুদা আক্তার হ্যাপীকে সাধারণ সম্পাদক ঘোষণা  করা হয়। কমিটির অন্যান্য পদে পরবর্তীতে ঘোষণা করা হবে। জাতীয়  সঙ্গীতের মাধ্যমে সম্মেলন শুরু হয়। এবারের সম্মেলনে  মহিলাদের   উপস্থিতি অতিতের  সম্মেলনের চেয়ে ছিল দৃশ্যমান। নেতৃবৃন্দ সম্মেলনে মহিলাদের উপস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেন  এবং আগামী নির্বাচনে জননেত্রী  শেখ হাসিনার  হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ থাকার  দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

এক স্বপ্নের ফেরিওয়ালা গোলাম ছারওয়ার মিশু, স্বপ্ন দেখেন আলোকিত সিরাজপুর গড়ার

টাইম ডেস্ক:কেউ রাজনীতি করেন ক্ষমতার জন্য, কেউ ব্যক্তিগত স্বার্থে।...

কোম্পানীগঞ্জে অবৈধ বালু উত্তোলনে হুমকিতে ৫৮৮ কোটি টাকার প্রকল্প, নীরব পানি উন্নয়ন বোর্ড!

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে নদীভাঙন রোধে উড়িরচর-নোয়াখালী ক্রসড্যাম নির্মাণ প্রকল্পে...

কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

নোয়াখালী প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ—সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে...

ওমরাহ পালনে গিয়ে সৌদি আরবে হৃদরোগে রিপা প্যাথলজির মালিক হারুন’র মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারের স্বনামধন্য প্রতিষ্ঠান রিপা...