কোম্পানীগঞ্জে সেতুমন্ত্রীর পক্ষে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন পৌর মেয়র

Date:

কোম্পানীগঞ্জ (নোয়াখালী)  প্রতিনিধি  :: বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপির পক্ষে তাঁর নির্বাচন এলাকা নোয়াখালী’র কোম্পানীগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) সকাল ১১টায় বসুরহাট পৌরসভা প্রাঙ্গণে প্রতিবন্ধীদের মাঝে ১২টি হুইল চেয়ার ও ৪টি টিয়ারিং এইড বিতরণ করেন নোয়াখালী জেলা আ’লীগের সহসভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা ।
মেয়র আব্দুল কাদের মির্জা বলেন, প্রতীবন্ধী মানুষ নানা ভাবে প্রচন্ড কষ্ট করছে। তারা আমাদের পরিবার সমাজেরই অংশ। প্রতিটি স্বচ্ছল মানুষের উচিত সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত প্রতীবন্ধীদের পাশে দাঁড়ানো।
এ সময় উপস্থিত ছিলেন, বসুরহাট পৌরসভা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বসুরহাট পৌরসভার কাউন্সিলর এবিএম ছিদ্দিক, কাউন্সিলর সোহাগ হাজারী, মো.রাসেল প্রমূখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিস্কার পরিছন্নতা অভিযানে ব্র্যাক

কোম্পানীগঞ্জ(নোয়াখালী) প্রতিনিধি:ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধ, মশার প্রজননস্থল নির্মূল...

বসুরহাট পৌরসভায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে ব্র্যাকের নতুন উদ্যোগ

নোয়াখালী প্রতিনিধি:ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধ, মশার প্রজননস্থল নির্মূল...

নোয়াখালীতে ২৪৩ জন কর্ম বিরতিতে থাকা শিক্ষককে শোকজ

নোয়াখালী প্রতিনিধি:তিন দফা দাবিতে প্রাথমিক সহকারী শিক্ষকদের চলমান কমপ্লিট...

কোম্পানীগঞ্জে ফখরুল ইসলাম’র উদ্যোগে খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া

নোয়াখালী প্রতিনিধি:বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা...