চাটখিলে জনসাধারণের সাথে বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক ফারুক রহমানের মতবিনিময়

Date:

মোহাম্মদ আমান উল্যা, চাটখিল :
আসন্ন চাটখিল উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ উপলক্ষ্যে চাটখিল উপজেলার ০৫ নং মোহাম্মদপুর ইউনিয়নের জনতা বাজারস্থ জনতা উচ্চ বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার বিকেলে ইউনিয়নের সর্বসাধারণের সাথে মতবিনিময় করেন বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও শিক্ষানুরাগী মো.ফারুক রহমান ।
মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান বাহলুল এর সভাপতিত্বে ও যুবলীগ নেতা আজিম মিজির সঞ্চলনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, চাটখিল উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মো.বেলায়েত হোসেন, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এইচএম আলী তাহের ইভু, শেখ রাসেল স্মৃতি সংসদের উপজেলা পৃষ্ঠপোষক মোহাম্মদ আলী মানিক, মহিলা ভাইস-চেয়ারম্যান রোজী শাহীন, জেলা পরিষদ সদস্য ইমরুল কায়েস রাসেল, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন সুমন, মোহাম্মদপুর ইউপি আওয়ামীলীগ (পশ্চিম) সাবেক সাধারন সম্পাদক মাসুদ রানা, সাংবাদিক মাসুদ রানা, স্থানীয় ইউপি সদস্য ইউছুফ আলী, জাহাঙ্গীর আলম যুগলু, জাফর উদ্দিন, উপজেলা কৃষকলীগের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিজান, যুবলীগ নেতা নিজাম উদ্দিন গনি, আহসান উল্যাহ সোহেল, ইউনিয়নের ছাত্রলীগের (পূর্ব) সাধারন সম্পাদক, কবির হোসেন প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ফারুক রহমান বলেন, রাজনীতি না করেও দেশের সেবা করা যায়, মানুষের পাশে দাড়ানো যায়। তবে বেশি সেবা করার জন্য তিনি উপজেলা চেয়ারম্যানের প্রার্থী হতে চান। এজন্য তিনি তার নিজ ইউনিয়নবাসীর কাছে সর্ব প্রথম দোয়া ও সমর্থন কামনা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

এক স্বপ্নের ফেরিওয়ালা গোলাম ছারওয়ার মিশু, স্বপ্ন দেখেন আলোকিত সিরাজপুর গড়ার

টাইম ডেস্ক:কেউ রাজনীতি করেন ক্ষমতার জন্য, কেউ ব্যক্তিগত স্বার্থে।...

কোম্পানীগঞ্জে অবৈধ বালু উত্তোলনে হুমকিতে ৫৮৮ কোটি টাকার প্রকল্প, নীরব পানি উন্নয়ন বোর্ড!

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে নদীভাঙন রোধে উড়িরচর-নোয়াখালী ক্রসড্যাম নির্মাণ প্রকল্পে...

কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

নোয়াখালী প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ—সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে...

ওমরাহ পালনে গিয়ে সৌদি আরবে হৃদরোগে রিপা প্যাথলজির মালিক হারুন’র মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারের স্বনামধন্য প্রতিষ্ঠান রিপা...