চাটখিলে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

Date:

মোহাম্মদ আমান উল্যা, চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর চাটখিল উপজেলায় পানিতে ডুবে আফরা বিনতে কায়েস নামের দুই বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে বাড়ির নিজ পুকুরে ঘটনাটি ঘটে। মৃত আফরা বিনতে কায়েস হচ্ছে নোয়াখলা ইউনিয়নের উত্তর শ্রীনগর গ্রামের দেওয়ানজী বাড়ির কায়সার জামিলের মেয়ে।

স্থানীয় সূত্র বলছে, শিশুটির মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সে বাইরে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। কোথাও না পেয়ে বাড়ির পুকুরে দুপুর আড়াইটায় ভাসতে দেখেন মেয়েকে। পরে উদ্ধার করে চাটখিল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে একই সময়ে মোহাম্মদপুর ইউনিয়নের কামালপুর মেহের আলী হাজীবাড়ির মোহাম্মদ মহিন উদ্দিন এর ছেলে ফয়সাল মাহমুদ নামের দশ বছরেরও আরেকটি শিশুর পানি ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে।

এ বিষয়ে চাটখিল থানার ওসি তদন্ত বিমল চন্দ্র জানান, খবর পেয়ে চাটখিল থানা পুলিশ উভয় স্থানে গিয়েছে এবং এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ আসেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

শিক্ষক সমিতির সম্মেলনে শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস এমপি ফখরুল ইসলাম’র

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ফখরুল...

কোম্পানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুই ফার্মেসি ও এক হোটেলকে ২৫ হাজার টাকা জরিমানা

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি...

বসুরহাট পৌরসভার ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা

কোম্পানীগঞ্জ প্রতিনিধিনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার প্রথম শ্রেণির বসুরহাট পৌরসভার ২০২৬–২৭...

বসুরহাট পাঠাগার’র ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদ্‌যাপন

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট পাঠাগার'র ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা...