চাটখিলে প্রবাসীর বাড়িতে ঘর নির্মাণে বাঁধা প্রতিবাদে সংবাদ সম্মেলন

Date:

মোহাম্মদ আমান উল্যা, চাটখিল (নোয়াখালী) :: নোয়াখালী চাটখিল উপজেলার রামনারায়নপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের মৃত মোহাম্মদ উল্যার ছেলে অস্ট্রোলিয়া প্রবাসী নজরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা বানয়াট সংবাদ প্রকাশ এবং বাড়িতে ঘর নির্মাণে বাঁধা দেওয়ার প্রতিবাদে গতকাল শনিবার দুপুরে চাটখিল সাংবাধিক ফোরাম এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে প্রবাসী নজরুল ইসলামের পক্ষে তার জেঠাতো ভাই মো: আলম হোসেন লিখিত বক্তব্যে বলেন, প্রবাসী নজরুল ইসলামের বাবা জীবিত থাকা অবস্থায় সবাইকে বন্টকনামা তৈরি করে দেন। বন্টকনামা অনুযায়ী নজরুল ইসলাম বাড়িতে তার জায়গায় নতুন পাকাঘর তৈরি করলে বড় ভাই নরুল ইসলাম ও মেঝে ভাই শামছুল ইসলাম বহিরাগত সন্ত্রাসী দিয়ে তার নব নির্মিত পাকা-ঘর গুড়িয়ে ফেলে এবং ঘরের আসবাবপত্র লুটপাট করে নিয়ে যায়।

স্থানীয় শালিসী বৈঠকে সকলের সম্মতিতে পুনরায় বন্টননামা তৈরি করা হয় এবং সে অনুযায়ী পুনরায় নতুনঘর নির্মাণ করতে গেলে তার ভাইয়েরা আবারো বাঁধা প্রদান করে এবং তার বিরুদ্ধে বিভিন্ন মিডিয়ায় মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশ করে। মো: আলম হোসেন আরো জানান, ভাইদের মধ্যে বিবদমান ঘটনা মিমাংশার চেষ্টা করায় তাকেও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। তারা এসব মিথ্যা, বানোয়াট সংবাদের প্রতিবাদ জানান। এসময় তার চাচাতো ভাই জাহাঙ্গীর আলম, জেঠাতো ভাই আব্দুল জাব্বার, সাবেক মেম্বার কবির হোসেন, টেলিকনফারেন্সে যোগদেন প্রবাসী নজরুল ইসলাম প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

ফুটস্টেপসের সঙ্গে তিন দিনের “চলো খাল বাঁচাই” অভিযানে গো আপ ফাউন্ডেশন

নিউজ ডেস্ক :: আজ মিরপুরের ঐতিহ্যবাহী প্যারিস খালে ডিএনসিসির সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংগঠন ফুটস্টেপস বাংলাদেশের "চলো খাল বাঁচাই" উদ্যোগের আওতায় তিন দিনব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। অভিযান চলবে ২৭ থেকে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত। এর লক্ষ্য খালের স্বাভাবিক পানিপ্রবাহ ফিরিয়ে আনা, জলাবদ্ধতা কমানো এবং আশপাশের মানুষের জন্য একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলা। উদ্যোগটি সফল করতে গো আপ ফাউন্ডেশন স্বেচ্ছাসেবী নিয়ে এই কার্যক্রমে যুক্ত হয়েছে। স্বেচ্ছাসেবীরা খাল থেকে বর্জ্য অপসারণ, স্থানীয় বাসিন্দাদের সচেতন করা এসকল কাজে ফুটস্টেপস বাংলাদেশকে সহায়তা করছেন। খাল পরিদর্শনে এসে অতিথিরা খালের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন। ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, "যত বাধাই আসুক, নগরবাসীকে সাথে নিয়ে ক্লিন ও গ্রিন ঢাকা রূপকল্প বাস্তবায়ন করা হবে। খালের চূড়ান্ত সীমানা নির্ধারণের কাজ ৮৫-৯০% শেষ। দ্রুতই সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। তবে নাগরিকরা সচেতন না হলে এবং খালে ময়লা ফেলা বন্ধ না করলে এই উদ্যোগ সফল হবে না। এরপর কেউ খালে ময়লা ফেললে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।" ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেঁরে-শার্লে বলেন, "নগরীর পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করা একটি বৈশ্বিক চ্যালেঞ্জ। ঢাকার জলাবদ্ধতা দূরীকরণে খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার এই যৌথ উদ্যোগ প্রশংসনীয়। এই খালের দীর্ঘমেয়াদী উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনে ফ্রান্স সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা ও অংশীদারিত্ব বজায় থাকবে।" ফুটস্টেপস বাংলাদেশ জানায়, "চলো খাল বাঁচাই" ক্যাম্পেইনের মূল লক্ষ্য শুধু খাল পরিষ্কার করা নয়, বরং স্থানীয় নাগরিকদের সচেতন করা। তারা বলে, তরুণ ও স্বেচ্ছাসেবকদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে নতুন প্রজন্ম পরিবেশ নিয়ে কতটা সচেতন। খালটি পরিষ্কারের পর যেন পুনরায় আবর্জনার ভাগাড়ে পরিণত না হয়, সেজন্য স্থানীয় কমিউনিটিকে সাথে নিয়ে টেকসই বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলা হবে। গো আপ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী আব্দুল জাহিদ বলেন, "এই দেশ আমাদের, শহরটাও আমাদের। তাই এই শহরে বসবাস করতে হলে একে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং মানুষকে সচেতন করার কাজও আমাদেরকেই করতে হবে। গো আপ ফাউন্ডেশন সবসময় দেশের কল্যাণে ভালো কাজ করে, তাই আজও এই ভালো উদ্যোগে যুক্ত হয়েছে।" খালটি পুরোপুরি পরিষ্কারের পর দুই পাড়ে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে (হাঁটার পথ), বসার জায়গা ও গ্রিন পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে। আয়োজকরা স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছেন, তাঁরা যেন খালে ময়লা না ফেলেন এবং খাল পরিষ্কার রাখতে এগিয়ে আসেন। তাঁদের মতে, খালের পাশে বসবাসকারী মানুষের সচেতনতা ছাড়া খালকে পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়। আয়োজকরা ডিএনসিসি, ফ্রান্স সরকার এবং অংশগ্রহণকারী সব স্বেচ্ছাসেবী ও স্থানীয় বাসিন্দাকে ধন্যবাদ জানিয়েছেন। তাঁরা আশা করেন, এই অভিযান ঢাকার অন্যান্য খাল রক্ষায়ও তরুণদের অনুপ্রাণিত করবে। গো আপ ফাউন্ডেশন একটি বাংলাদেশি অলাভজনক সংগঠন, যা শিক্ষা, মানবিক সহায়তা, সামাজিক উন্নয়ন ও স্বেচ্ছাসেবার মাধ্যমে তরুণদের ক্ষমতায়ন এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে।

পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

নোয়াখালী প্রতিনিধিযুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার সোসাইটি অব পেনসিলভানিয়া ইউএসএ...

রিজভীর সঙ্গে ১২ দলীয় জোটের মতবিনিময়

টাইম ডেস্ক:দেশের চলমান সংকট ও ১২ দলীয় জোটের করণীয়...

কোম্পানীগঞ্জে যোগিদিয়া যুব সংঘের বিজয়া সম্মিলন, শিক্ষার্থীদের সংবর্ধনা

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রতিমা বিসর্জনের পর দশমী সন্ধ্যায়...