চাটখিলে মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশানের মতবিনিময় ও ইফতার

Date:

মোহাম্মদ আমান উল্যা, চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি :: বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশান (বিএমজিটিএ) চাটখিল শাখার উদ্যোগে গতকাল বুধবার বিকেলে চাটখিল কামিল মাদ্রাসা মিলনায়তনে চাটখিলে কর্মরত মাদ্রাসা শিক্ষকদের সাথে মতবিনিময় ও ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে।

বিএমজিটিএ চাটখিল শাখার সভাপতি মামুন হোসেন এর সভাপতিত্বে ও সেক্রেটারি মুহাম্মদ জহির উদ্দীন এর সঞ্চলানায় ইফতার পূর্ব মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, চাটখিল প্রেসক্লাবের সাবেক সভাপতি দিদারুল আলম, চাটখিল কাজী সমিতির সভাপতি মাওলানা সাহাব উদ্দিন, বিএমজিটিএ এর সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আবদুশ শাকুর, অর্থ সম্পাদক গোলাম কিবরিয়া, কড়িহাটি ফাযিল মাদ্রাসার সহকারী অধ্যাপক এ এস এম শফিকুর রহামান, ইংরেজি প্রভাষক হাছান তারেক, তলতলা আলিম মাদ্রাসার বাংলা প্রভাষক মোস্তফা কামাল, কচুয়া ফাযিল মাদ্রাসার সহকারী অধ্যাপক রেজাউল বারী, প্রভাষক মো.মোস্তফা প্রমূখ।

বক্তারা আসন্ন ঈদের পূর্বেই পূর্ণাঙ্গ ঈদ বোনাস ও মাদ্রাসসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের জোর দাবি জানান। মতবিনিময় শেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে ইফতার অনুষ্ঠিত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

এক স্বপ্নের ফেরিওয়ালা গোলাম ছারওয়ার মিশু, স্বপ্ন দেখেন আলোকিত সিরাজপুর গড়ার

টাইম ডেস্ক:কেউ রাজনীতি করেন ক্ষমতার জন্য, কেউ ব্যক্তিগত স্বার্থে।...

কোম্পানীগঞ্জে অবৈধ বালু উত্তোলনে হুমকিতে ৫৮৮ কোটি টাকার প্রকল্প, নীরব পানি উন্নয়ন বোর্ড!

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে নদীভাঙন রোধে উড়িরচর-নোয়াখালী ক্রসড্যাম নির্মাণ প্রকল্পে...

কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

নোয়াখালী প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ—সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে...

ওমরাহ পালনে গিয়ে সৌদি আরবে হৃদরোগে রিপা প্যাথলজির মালিক হারুন’র মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারের স্বনামধন্য প্রতিষ্ঠান রিপা...