চাটখিলে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

Date:

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নে ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ফয়সাল আহমেদ (২৩) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে উপজেলার পশ্চিম দেলিয়াই গ্রাাম থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত ফয়সাল ওই এলাকার আব্দুল জলিলের ছেলে। এরআগে সোমবার রাতে শিশুটির বাবা বাদী হয়ে চাটখিল থানায় একটি মামলা দয়ের করেন।

পুলিশ জানায়, সোমবার দুপুরে ফয়সাল শিশুটিকে কৌশলে তাদের বাড়ীর একটি পরিত্যাক্ত ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুর চিৎকারে তার মা এগিয়ে গেলে ফয়সাল পালিয়ে যায়। ঘটনায় সোমবার রাত ১২টার দিকে শিশুটির বাবা থানায় লিখিত অভিযোগ করে। অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার ভোরে অভিযুক্তের বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

চাটখিল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. দুলাল মিয়া জানান, গ্রেফতারকৃতকে মঙ্গলবার দুপুরে চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

মোশাররফ হোসেনকে স্মরণে জাসদের শোকসভা

নগর প্রতিবেদক: লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা,...

শিক্ষক সমিতির সম্মেলনে শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস এমপি ফখরুল ইসলাম’র

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ফখরুল...

কোম্পানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুই ফার্মেসি ও এক হোটেলকে ২৫ হাজার টাকা জরিমানা

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি...

বসুরহাট পৌরসভার ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা

কোম্পানীগঞ্জ প্রতিনিধিনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার প্রথম শ্রেণির বসুরহাট পৌরসভার ২০২৬–২৭...