ওমরাহ পালনে গিয়ে সৌদি আরবে হৃদরোগে রিপা প্যাথলজির মালিক হারুন’র মৃত্যু

Date:

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারের স্বনামধন্য প্রতিষ্ঠান রিপা প্যাথলজির মালিক রফিকুল ইসলাম হারুন সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৬ অক্টোবর পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যান রফিকুল ইসলাম হারুন। সেখানে ২৭ অক্টোবর বাংলাদেশ সময় সকাল ৬টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন।

সৌদি আরবের স্থানীয় সময় আজ এশার নামাজের পর মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। পরে সৌদি আরবেই তাঁকে দাফন করা হবে বলে জানা গেছে।

মরহুম রফিকুল ইসলাম হারুনের মৃত্যুতে পরিবার, স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর আত্মার মাগফিরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

চরপার্বতী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান জামাল বাহার

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে...

কোম্পানীগঞ্জে ৯৭.৬৯ বিসিএফ গ্যাসের সন্ধান, জাতীয় গ্রিডে যুক্ত হবে দৈনিক ১৫ মিলিয়ন ঘনফুট

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নতুন গ্যাসকূপের সন্ধান পেয়েছে বাংলাদেশ...

অজ্ঞাত ব্যক্তিকে বাঁচাতে গিয়ে হামলার শিকার প্রেসক্লাব সেক্রেটারী, আটক ১ 

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর সোনাইমুড়ীতে মারধরের শিকার এক অজ্ঞাত ব্যক্তিকে উদ্ধার...

কোম্পানীগঞ্জে জাসদ’র ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নোয়াখালী প্রতিনিধি:জাতীয় সমাজ তান্ত্রিক দল- জাসদ এর ৫৪ তম...