চাটখিলে সিএনজি চালককে পিটিয়ে হত্যা গ্রেফতার ২

Date:


মোহাম্মদ আমান উল্যা, চাটখিল :
চাটখিলে রাস্তায় যানজট সৃষ্টির প্রতিবাদ করায় সিএনজি চালককে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার ৩ ঘন্টার মধ্যে ২ আসামীকে গ্রেফতার করেছে চাটখিল থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামীরা ব্যাটারি ও সিএনজি চালিত অটোরিকশা চালক বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার রাত ৯ ঘটিকায়।
পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, নিহত সাখাওয়াত পেশায় একজন সিএনজি চালক ছিলেন। মঙ্গলবার রাত ৯টার দিকে তিনি উপজেলার চাটখিল বাজার থেকে নিজের সিএনজি চালিয়ে বাড়ি ফিরছিলেন। যাত্রা পথে তিনি চাটখিল-সোনাইমুড়ী সড়কের মোস্তান নগর এলাকার মহুরী মার্কেট এলাকায় পৌঁছলে কয়েকটা ব্যাটারি চালিত অটোরিকশা ও সিএনজি রাস্তায় এলোমেলো ভাবে রাখা হয়েছে। এ কারণে রাস্তায় যানজট সৃষ্টি হচ্ছে। তাৎক্ষণিক সিএনজি থামিয়ে তিনি এলোমেলো ভাবে রাস্তায় গাড়ি রাখার প্রতিবাদ করেন। এ নিয়ে অটোরিকশা চালক রাজুর সাথে তার কথা কাটাকাটি হওয়ার এক পর্যায়ে রাজু ও তার বন্ধু সিএনজি চালক জাহাঙ্গীর, মুন্নাসহ এক সঙ্গে সিএনজি চালক সাখাওয়াতকে এলোপাতাড়ি কিল,ঘুষিসহ বেধড়ক পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নোয়াখালী পুলিশ সুপার শহিদুল ইসলাম পিপিএম (বার) জানান, চাটখিল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ গিয়াস উদ্দিনের নেতৃত্বে ঝটিকা অভিযানে মামলার প্রধান আসামী হালিমাদিঘীর পাড় নসু মিয়ার বাড়ীর মৃত নবীর ছেলে রাজু (২৫) এবং চরজব্বার থানার পশ্চিম চরজব্বার ইউনিয়নের আবদুল্ল্যাহ মিয়ার হাট গ্রামের চৌধুরী বাড়ির আকবর আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন (২০)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে চাটখিল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

এক স্বপ্নের ফেরিওয়ালা গোলাম ছারওয়ার মিশু, স্বপ্ন দেখেন আলোকিত সিরাজপুর গড়ার

টাইম ডেস্ক:কেউ রাজনীতি করেন ক্ষমতার জন্য, কেউ ব্যক্তিগত স্বার্থে।...

কোম্পানীগঞ্জে অবৈধ বালু উত্তোলনে হুমকিতে ৫৮৮ কোটি টাকার প্রকল্প, নীরব পানি উন্নয়ন বোর্ড!

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে নদীভাঙন রোধে উড়িরচর-নোয়াখালী ক্রসড্যাম নির্মাণ প্রকল্পে...

কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

নোয়াখালী প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ—সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে...

ওমরাহ পালনে গিয়ে সৌদি আরবে হৃদরোগে রিপা প্যাথলজির মালিক হারুন’র মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারের স্বনামধন্য প্রতিষ্ঠান রিপা...